‘কেমন পুলিশ চাই’ জনমত জরিপের ফল প্রকাশ

০৩ ডিসেম্বর ২০২৪, ১০:০৩ AM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:০৬ PM
বাংলাদেশ পুলিশ

বাংলাদেশ পুলিশ © টিডিসি ফটো

‘কেমন পুলিশ চাই’ শীর্ষক পুলিশ সংস্কার কমিশন পরিচালিত জনমত জরিপের ফল প্রকাশ করা হয়েছে। জরিপের ফল পুলিশ সংস্কার কমিশনের ওয়েবসাইট (www.prc.mhapsd.gov.bd)-এ পাওয়া যাবে।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব ও পুলিশ সংস্কার কমিশনের সদস্য সচিব আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে দেশে বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনকে প্রতিহত করতে কিছু সংখ্যক পুলিশ সদস্যের সহিংস ভূমিকা নিয়ে বাংলাদেশসহ বিশ্বজুড়ে সমালোচনার পরিপ্রেক্ষিতে ‘পুলিশ সংস্কার’ এখন সময়ের দাবি। সে লক্ষ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার পুলিশ বাহিনীর সংস্কারের লক্ষ্যে ‘পুলিশ সংস্কার কমিশন’ গঠন করেছে, যার কার্যক্রম চলমান।

পুলিশ সংস্কার কমিশন সর্বসাধারণের মূল্যবান মতামত জানতে ‘কেমন পুলিশ চাই’ শিরোনামে জনমত জরিপ পরিচালনা করে।

পে ফিক্সেশন পদ্ধতি সহজ করতে ৬ দফা সংশোধনের আবেদন
  • ০৯ অক্টোবর ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটিতে ইএসজি সার্টিফিকেট কোর্সের দ্বিতীয় ব্…
  • ০৯ অক্টোবর ২০২৬
আইএসইউতে দ্যা ফিট অ্যান্ড ফ্যাশন ফিয়েস্তা অনুষ্ঠিত
  • ০৯ অক্টোবর ২০২৬
৬৯ জনবল নিয়োগ দেবে ঢাকার কর অঞ্চল-২২, আবেদন অনলাইনে
  • ০৯ অক্টোবর ২০২৬
ইসলামী ব্যাংক হাসপাতালে বাংলা কিউআর পেমেন্ট সিস্টেম উদ্বোধন
  • ০৯ অক্টোবর ২০২৬
লিডিং ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগের শিক্ষার্থীদের গৌরবময় স…
  • ০৯ অক্টোবর ২০২৬