২ মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: নির্বাচন কমিশন

০২ ডিসেম্বর ২০২৪, ০২:৪৪ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:০৮ PM
নির্বাচন কমিশন (ইসি)

নির্বাচন কমিশন (ইসি) © লোগো

আগামী বছরের ২ মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আজ সোমবার (২ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নতুন নির্বাচন কমিশনের সভা শেষে ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। এর আগে আজ প্রথমবারের মতো বৈঠকে বসে নতুন নির্বাচন কমিশন (ইসি)। 

এদিন বেলা ১১টায় ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এম এম নাসির উদ্দীনের সভাপতিত্বে বৈঠক শুরু হয়। এতে চার নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার, আবদুর রহমানেল মাসুদ, তহমিদা আহমদ ও আবুল ফজল মো. সানাউল্লাহ উপস্থিত ছিলেন। 

গত ২৪ নভেম্বর দেশের চতুর্দশ প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) হিসেবে শপথ নেন এ এম এম নাসির উদ্দীন। সেদিন তিনি বলেন, ‘আশ্বস্ত থাকুন, আমাদের নিয়ত সহি। আমি কনফিডেন্টলি বলতে পারি, ভালো নির্বাচন হবে।’

জানা যায়, জাতীয় সংসদ নির্বাচনের আগেই তৈরি হবে নতুন ভোটার তালিকা। বছরব্যাপী যারা ভোটার হয়েছেন তাদের যুক্ত করে আগামী ২ জানুয়ারি খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। এরপর সেই ভোটার তালিকার বিষয়ে কারো কোনো দাবি-আপত্তি থাকলে তা নিষ্পত্তি করে ২ মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।

গ্রেড বৈষম্যের শিকার কলেজের ল্যাব সহকারীরা, নির্বাক মন্ত্রণ…
  • ২১ এপ্রিল ২০২৬
বাংলাদেশ ও কোরিয়ার বিশ্ববিদ্যালয়ের মধ্যে একাডেমিক সহযোগিতার…
  • ২১ এপ্রিল ২০২৬
ফুল ফান্ডেড আন্তর্জাতিক ইন্টার্নশিপের মাধ্যমে অর্জন করুন ক্…
  • ২১ এপ্রিল ২০২৬
ভুয়া ‘ছাত্রী’ পরিচয়ে ঢাকা মেডিকেল থেকে টিকটকার আটক
  • ২১ এপ্রিল ২০২৬
প্রাথমিকে নিয়োগের অপেক্ষায় থাকা ১৪ হাজার প্রার্থীর দুশ্চিন্…
  • ২১ এপ্রিল ২০২৬
২০০ টাকায় বাংলাদেশের ম্যাচ, টিকিট কাটবেন যেভাবে
  • ২১ এপ্রিল ২০২৬