সমুদ্রে উত্তাল ফিনজাল, আবহাওয়া অফিসের সতর্কতা

৩০ নভেম্বর ২০২৪, ০৪:৫৯ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:১০ PM
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ফিনজাল

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ফিনজাল © সংগৃহীত

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ফিনজাল শনিবার (৩০ নভেম্বর) বিকেলে ভারতের তামিলনাড়ু উপকূলে আঘাত হানবে। ভারতীয় আবহাওয়া বিভাগ এ তথ্য জানিয়েছে। বাংলাদেশে সরাসরি আঘাত হানার সম্ভাবনা না থাকলেও এর প্রভাবে উপকূলীয় এলাকায় বৃষ্টি ও বাতাসের গতি বাড়তে পারে বলে জানায় বাংলাদেশে আবহাওয়া অধিদপ্তর।  

আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের গতিবেগ ঘণ্টায় ৬২ থেকে ৮৮ কিলোমিটার পর্যন্ত হতে পারে। ফলে সমুদ্র খুবই উত্তাল রয়েছে। দেশের চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।  

এ ছাড়া বঙ্গোপসাগর ও গভীর সমুদ্রে থাকা মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছে থেকে সাবধানে চলাচলের নির্দেশ দেওয়া হয়েছে।  

ভারতের আবহাওয়া বিভাগ জানিয়েছে, ঘূর্ণিঝড়ের কারণে তামিলনাড়ুতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে চেন্নাই বিমানবন্দরে শনিবার সন্ধ্যা পর্যন্ত সব ধরনের বিমান চলাচল বন্ধ রাখা হয়েছে।  

প্রসঙ্গত, সৌদি আরবের প্রস্তাবিত এই ঘূর্ণিঝড়ের নাম ফিনজাল, যা একটি আরবি শব্দ। 

স্থানীয় নির্বাচনে চাঁদাবাজদের বর্জনের আহ্বান চরমোনাই পীরের
  • ০৯ অক্টোবর ২০২৬
গাছের মগডাল থেকে সাবেক সেনাসদস্যের মরদেহ উদ্ধার
  • ০৯ অক্টোবর ২০২৬
আফগানিস্তানের বিপক্ষে আগ্রাসী ব্যাটিং তামিমের, প্রথম সেশনে …
  • ০৯ অক্টোবর ২০২৬
বায়তুল মোকাররমে খতিবের পক্ষে উত্তেজনা, জামায়াত নিয়ে কী বলেছ…
  • ০৯ অক্টোবর ২০২৬
মেধা তালিকায় ২য় হয়ে ছেড়েছেন চাকরি, বেকার অবস্থায় হতাশাগ্রস্…
  • ০৯ অক্টোবর ২০২৬
আর্জেন্টিনার কাছে ৭ গোলে হারের পর ফিফার নিষেধাজ্ঞার জালে বু…
  • ০৯ অক্টোবর ২০২৬