সস্ত্রীক লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়লেন বিএনপি মহাসচিব

৩০ নভেম্বর ২০২৪, ০৯:৩৭ AM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:১১ PM
মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্ত্রী রাহাত আরা বেগম

মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্ত্রী রাহাত আরা বেগম © সংগৃহীত

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্ত্রী রাহাত আরা বেগমকে সঙ্গে নিয়ে লন্ডনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন। শনিবার (৩০ নভেম্বর) সকাল ৮টা ২০ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে করে রাজধানীর হযরত শাহজালার আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তারা।

বিএনপি সূত্রে জানা গেছে, রাজনৈতিক ও দলীয় কাজে লন্ডন যাচ্ছেন মির্জা ফখরুল। এই সফরে লন্ডনে অবস্থান করা দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে তার সাক্ষাৎ হবে।

সেখানে ১০ দিন থাকার পর ১১ ডিসেম্বর ঢাকায় ফেরার কথা রয়েছে বিএনপি মহাসচিবের। এরপর চিকিৎসার জন্য ১৩ ডিসেম্বর লন্ডন যেতে পারেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

ট্যাগ: বিএনপি
স্থানীয় নির্বাচনে চাঁদাবাজদের বর্জনের আহ্বান চরমোনাই পীরের
  • ০৯ অক্টোবর ২০২৬
গাছের মগডাল থেকে সাবেক সেনাসদস্যের মরদেহ উদ্ধার
  • ০৯ অক্টোবর ২০২৬
আফগানিস্তানের বিপক্ষে আগ্রাসী ব্যাটিং তামিমের, প্রথম সেশনে …
  • ০৯ অক্টোবর ২০২৬
বায়তুল মোকাররমে খতিবের পক্ষে উত্তেজনা, জামায়াত নিয়ে কী বলেছ…
  • ০৯ অক্টোবর ২০২৬
মেধা তালিকায় ২য় হয়ে ছেড়েছেন চাকরি, বেকার অবস্থায় হতাশাগ্রস্…
  • ০৯ অক্টোবর ২০২৬
আর্জেন্টিনার কাছে ৭ গোলে হারের পর ফিফার নিষেধাজ্ঞার জালে বু…
  • ০৯ অক্টোবর ২০২৬