দেশের তিন বিভাগে বৃষ্টির পূর্বাভাস

৩০ নভেম্বর ২০২৪, ০৮:১৭ AM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:১১ PM

© সংগৃহীত

দেশের তিন বিভাগে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এ ছাড়া দেশের অন্যান্য জায়গায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে বলে জানানো হয়েছে। 

আবহাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘণীভূত হয়ে ঘূর্ণিঝড় ‘ফিনজাল’ এ পরিণত হয়ে বিকাল ৩ টায় একই এলাকায় (১১.০° উত্তর অক্ষাংশ এবং ৮২.২° পূর্ব দ্রাঘিমাংশ) অবস্থান করছে। 

এটি আরও উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে শনিবার (৩০ নভেম্বর) দুপুরের দিকে উত্তর তামিলনাড়ু উপকূল অতিক্রম করতে পারে। এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

এ অবস্থায় সন্ধ্যা ৬টা পর্যন্ত খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুয়েক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। এ ছাড়া সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টাও খুলনা ও বরিশাল বিভাগে বৃষ্টির প্রবণতা রয়েছে।
 
রবিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে ভোর পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
 
আবহাওয়া অফিস জানিয়েছে, সারা দেশে আজ দিনের তাপমাত্রা কমতে পারে ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আগামীকাল রোববার (১ ডিসেম্বর) দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। 

‘ছাত্রদলের বিরুদ্ধে ফেসবুক পোস্ট’ দিয়ে ছাত্রত্ব হারাচ্ছেন র…
  • ০৯ অক্টোবর ২০২৬
ফিলিস্তিন-মিয়ানমারের গণহত্যা নিয়েও কাজ করেছেন পিল্লাই, কে এ…
  • ০৯ অক্টোবর ২০২৬
রাজধানীতে ভবন থেকে পড়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু
  • ০৯ অক্টোবর ২০২৬
সন্দেহের বশে কাউকে ‘বাংলাদেশি’ বলে ফেরত পাঠানো যাবে না: কলক…
  • ০৯ অক্টোবর ২০২৬
নোবেল শান্তি পুরস্কার জিতলেন নাভিনেথেম ‘নাভি’ পিল্লাই
  • ০৯ অক্টোবর ২০২৬
স্থানীয় নির্বাচনে চাঁদাবাজদের বর্জনের আহ্বান চরমোনাই পীরের
  • ০৯ অক্টোবর ২০২৬