কয়েলের আগুনে বাস পুড়ে ছাই, ঘুমন্ত হেলপারের মৃত্যু

২৯ নভেম্বর ২০২৪, ০২:২৪ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:১২ PM
আগুনে পুড়ে যাওয়া বাস

আগুনে পুড়ে যাওয়া বাস © সংগৃহীত

খুলনার সোনাডাঙ্গা বাস টার্মিনালে বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। বাসটিতে আগুন লেগে ঘুমন্ত অবস্থায় বাস হেলপার শরিফুল নিহত হয়েছেন। বৃহস্পতিবার মধ্যরাতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হেলপার শরিফুলের বাড়ি মুন্সিগঞ্জ জেলায়।

পরিবহন শ্রমিকরা জানান, অনেক হেলপার রাতে মশার কয়েল জ্বালিয়ে বাসের মধ্যে ঘুমিয়ে থাকেন। এর আগেও সোনাডাঙ্গা বাস টার্মিনালে মশার কয়েল থেকে বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল।

সোনাডাঙ্গা থানার ওসি মো. শফিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাতে সুন্দরবন পরিবহনের একটি বাসের মধ্যে হেলপার শরিফুল ঘুমিয়ে ছিলেন। মশার কয়েল থেকে রাত ২টার দিকে বাসে আগুন লেগে যায়। এতে বাসটি পুড়ে যায়। এ সময় আগুনে পুড়ে বাসের মধ্যে থাকা হেলপার শরিফুল মারা যান। তার মরদেহ উদ্ধার করে খুলনা মেডিকেলে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

‘ছাত্রদলের বিরুদ্ধে ফেসবুক পোস্ট’ দিয়ে ছাত্রত্ব হারাচ্ছেন র…
  • ০৯ অক্টোবর ২০২৬
ফিলিস্তিন-মিয়ানমারের গণহত্যা নিয়েও কাজ করেছেন পিল্লাই, কে এ…
  • ০৯ অক্টোবর ২০২৬
রাজধানীতে ভবন থেকে পড়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু
  • ০৯ অক্টোবর ২০২৬
সন্দেহের বশে কাউকে ‘বাংলাদেশি’ বলে ফেরত পাঠানো যাবে না: কলক…
  • ০৯ অক্টোবর ২০২৬
নোবেল শান্তি পুরস্কার জিতলেন নাভিনেথেম ‘নাভি’ পিল্লাই
  • ০৯ অক্টোবর ২০২৬
স্থানীয় নির্বাচনে চাঁদাবাজদের বর্জনের আহ্বান চরমোনাই পীরের
  • ০৯ অক্টোবর ২০২৬