দখলের অভিযোগে বিএনপির সাধারণ সম্পাদককে অব্যাহতি

২৯ নভেম্বর ২০২৪, ০২:২০ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:১২ PM
বিএনপি নেতাকে বহিষ্কার

বিএনপি নেতাকে বহিষ্কার © সংগৃহীত

এক প্রকৌশলীর জায়গা জোর করে দখলে নেওয়ার অভিযোগে চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানা বিএনপির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন জিয়াকে দলীয় সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরে নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) শওকত আজম খাজা স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে তাকে পদ থেকে বহিষ্কারের বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানার সাধারণ সম্পাদক জসিম উদ্দিন জিয়াকে বিএনপির সব পর্যায়ের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।

এর আগে ২১ নভেম্বর নগরে একটি রেস্টুরেন্টে এক সংবাদ সম্মেলনে জসিম উদ্দিন জিয়ার বিরুদ্ধে জায়গা জোর করে দখলে নেওয়ার অভিযোগ করেন প্রকৌশলী মশিউর রহমান নামে এক ব্যক্তি। দেশীয় অস্ত্রশস্ত্র ও দলবল নিয়ে ওই প্রকৌশলীর জায়গা জোরপূর্বক দখলে নেওয়ার অভিযোগ তোলেন তিনি।

‘ছাত্রদলের বিরুদ্ধে ফেসবুক পোস্ট’ দিয়ে ছাত্রত্ব হারাচ্ছেন র…
  • ০৯ অক্টোবর ২০২৬
ফিলিস্তিন-মিয়ানমারের গণহত্যা নিয়েও কাজ করেছেন পিল্লাই, কে এ…
  • ০৯ অক্টোবর ২০২৬
রাজধানীতে ভবন থেকে পড়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু
  • ০৯ অক্টোবর ২০২৬
সন্দেহের বশে কাউকে ‘বাংলাদেশি’ বলে ফেরত পাঠানো যাবে না: কলক…
  • ০৯ অক্টোবর ২০২৬
নোবেল শান্তি পুরস্কার জিতলেন নাভিনেথেম ‘নাভি’ পিল্লাই
  • ০৯ অক্টোবর ২০২৬
স্থানীয় নির্বাচনে চাঁদাবাজদের বর্জনের আহ্বান চরমোনাই পীরের
  • ০৯ অক্টোবর ২০২৬