‘বিদেশে বাংলাদেশি শ্রমিক শোষণ বন্ধে কাজ শুরু করেছি’

২৯ নভেম্বর ২০২৪, ১২:১৮ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:১২ PM
আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল

আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল © ফাইল ছবি

বিদেশে বাংলাদেশি শ্রমিক শোষণ বন্ধে কাজ শুরু করেছেন বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। আজ শুক্রবার (২৯ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে একথা বলেছেন তিনি। এ সময় তিনি চট্টগ্রামে হত্যাকাণ্ডের শিকার আইনজীবী সাইফুল ইসলামের মাগফেরাত কামনায় দোয়া করারও আহবান জানান।

অধ্যাপক আসিফ নজরুল বলেন, ‘আমি সরকারি কাজে কাতারে ছিলাম তিনদিন। আমার হোটেলে যেসব বাংলাদেশি ভাই কাজ করেন, তাদের থেকে বঞ্চনার অনেক খবর শুনেছি। দূতাবাসে আমন্ত্রিত অনেক শ্রমিক ও পেশাজীবী ভাই-বোনের সঙ্গে কথা বলেছি। দূতাবাসের কর্মকর্তাদের বক্তব্যও শুনেছি।’ 

সেখানকার প্রবাসীদের মূল অভিযোগ, পাসপোর্ট-এনআইডি-পাওয়ার অব অ্যাটর্নী সংক্রান্ত বিষয়ে এবং সেখানকার কর্মসংস্থান ও পারিশ্রমিক নিয়ে। এ তথ্য জানিয়ে তিনি বলেন, ‘পাসপোর্টের বিষয়ে আমি ডিজির সাথে কথা বলেছি। তিনি আশ্বস্ত করেছেন যে, ডিসেম্বরের মাঝামাঝি থেকে পাসপোর্ট সরবরাহ শুরু হবে।’ 

তিনি আরো বলেন, ‘পাসপোর্ট আর এনআইডি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিষয়। তবে সেখানে আমি যোগাযোগ অব্যাহত রাখব। আমি স্বরাষ্ট্র মন্ত্রীকে পাসপোর্ট ফি কমানো বা কমহারে সবার জন্য একরকম করার কথা বলেছি। এটা নিয়ে আমার যোগোযোগ অব্যাহত থাকবে। এছাড়া পাসপোর্ট আর এনআইডি সহজীকরণের বিষয়ে কি কি করা যায়, তা আইন মন্ত্রণালয় থেকে খতিয়ে দেখব।’

আরো পড়ুন: দেশের মানুষ অসীম সংযম ও ধৈর্যের পরিচয় দিয়েছে: আসিফ নজরুল

বিদেশে শ্রমিক শোষন বন্ধের বিষয়ে কাজ করছেন জানিয়ে অধ্যাপক আসিফ নজরুল বলেন, ‘কিছুটা অগ্রগতি হোক, তখন জানাব। এছাড়া ইসলামী ব্যাংকগুলো থেকে টাকা স্থানান্তর ও তোলার সমস্যার বিষয়ে অভিযোগ ছিল। বাংলাদেশ ব্যাংক ইতিমধ্যে এটি সমাধানের জন্য অর্থসংস্থান করেছে। আমরা সর্বতোভাবে এ ব্যাংকগুলোর প্রতি বিগত সরকার আমলে করা অবিচারগুলো (যা আমি সুপরিকল্পিত বলে মনে করি) নিরসনের চেষ্টা করব।’

তিনি বলেন, ‘আপনারা ভালো থাকবেন। পবিত্র জুম্মার দিনে আমাদের শহীদ ভাই চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলামের মাগফেরাত এবং আমাদের সবার হেদায়েতের জন্য দোয়া করবেন।’

বিশ্ব ডিম দিবস উদযাপন, প্রতিদিনের খাদ্য তালিকায় ডিম নিশ্চিত…
  • ০৯ অক্টোবর ২০২৬
ককরোচদের বিক্ষোভ ঘিরে ৫৭ মেট্রোরেল স্টেশন -দিল্লীগামী ট্রেন…
  • ০৯ অক্টোবর ২০২৬
ক্যান্টিন থেকে পরিচ্ছন্নতা—ঢাবির ৫ নারী হলে কাজ করছেন পুরু…
  • ০৯ অক্টোবর ২০২৬
মৎস্যকন্যা বা জলপরী মিথ কোথা থেকে এলো?
  • ০৯ অক্টোবর ২০২৬
ককরোচ জনতা পার্টির পর এবার প্রকাশ্যে এলো ‘লাল হিট জনতা পার্…
  • ০৯ অক্টোবর ২০২৬
অনলাইন জুয়ায় হেরে টাকা ছিনতাইয়ের নাটক, ব্যাংক কর্মকর্তাস…
  • ০৯ অক্টোবর ২০২৬