জুলাই অভ্যুত্থানে নিহত রাকিবের মরদেহ উত্তোলন

২৯ নভেম্বর ২০২৪, ১২:০০ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:১২ PM
রাকিবের মরদেহ উত্তোলন

রাকিবের মরদেহ উত্তোলন © সংগৃহীত

জুলাইয়ের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে নিহত বরিশালের বানারীপাড়া উপজেলার সদর ইউনিয়নের জম্বদীপ গ্রামের রাকিব বেপারির (২১) মরদেহ কবর থেকে উত্তোলন করা হয়েছে। সাড়ে চার মাস পরে গতকাল বৃহস্পতিবার (২৯ নভেম্বর) দুপুরে পারিবারিক কবরস্থান থেকে মরদেহ তোলা হয়। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বায়েজিদ উর রহমানের নেতৃত্বে মামলার তদন্ত কর্মকর্তা নারায়ণগঞ্জ সিআইডির ইন্সপেক্টর মো. জয়নাল আবেদীন, বানারীপাড়া থানার উপপরিদর্শক মো. নুরুল ইসলাম ও শফিকুল ইসলামের উপস্থিতিতে কবর খুঁড়ে রাকিবের মরদেহ তুলে বরিশাল শেবাচিম হাসাপাতালে নিয়ে যাওয়া হয়। ময়নাতদন্ত শেষে মরদেহ ফের দাফন করা হবে।

মামলার তদন্ত কর্মকর্তা নারায়ণগঞ্জ সিআইডির ইন্সপেক্টর মো. জয়নাল আবেদীন বলেন, রাকিবের মৃত্যুর কারণ উদ্ঘাটনে মরদেহ উত্তোলন করে ময়নাতদন্ত করা হচ্ছে।

ট্যাগ: আন্দোলন
‘ছাত্রদলের বিরুদ্ধে ফেসবুক পোস্ট’ দিয়ে ছাত্রত্ব হারাচ্ছেন র…
  • ০৯ অক্টোবর ২০২৬
ফিলিস্তিন-মিয়ানমারের গণহত্যা নিয়েও কাজ করেছেন পিল্লাই, কে এ…
  • ০৯ অক্টোবর ২০২৬
রাজধানীতে ভবন থেকে পড়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু
  • ০৯ অক্টোবর ২০২৬
সন্দেহের বশে কাউকে ‘বাংলাদেশি’ বলে ফেরত পাঠানো যাবে না: কলক…
  • ০৯ অক্টোবর ২০২৬
নোবেল শান্তি পুরস্কার জিতলেন নাভিনেথেম ‘নাভি’ পিল্লাই
  • ০৯ অক্টোবর ২০২৬
স্থানীয় নির্বাচনে চাঁদাবাজদের বর্জনের আহ্বান চরমোনাই পীরের
  • ০৯ অক্টোবর ২০২৬