প্রধান উপদেষ্টার সঙ্গে মতবিনিময়ে যমুনায় জামায়াতের আমীর 

২৮ নভেম্বর ২০২৪, ০৭:২৫ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:১২ PM
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা © ফাইল ফটো

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বে দলটির একটি প্রতিনিধি দল।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে মতবিনিময় করতে যমুনায় উপস্থিত হন তারা। 

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর উত্তর জামায়াতের প্রচার-মিডিয়া সম্পাদক মু. আতাউর রহমান সরকার। তিনি বলেন, মতবিনিময় শেষে গণমাধ্যমকে ব্রিফ করবেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। 

এর আগে বুধবার প্রধান উপদেষ্টার সঙ্গে মতবিনিময় করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলটির ৫ সদস্যের প্রতিনিধি দল। তারা দেশের সাম্প্রতিক বিভিন্ন ইস্যুতে আলোচনা করেছেন বলে পরে জানিয়েছেন। 

বিশ্ব ডিম দিবস উদযাপন, প্রতিদিনের খাদ্য তালিকায় ডিম নিশ্চিত…
  • ০৯ অক্টোবর ২০২৬
ককরোচদের বিক্ষোভ ঘিরে ৫৭ মেট্রোরেল স্টেশন -দিল্লীগামী ট্রেন…
  • ০৯ অক্টোবর ২০২৬
ক্যান্টিন থেকে পরিচ্ছন্নতা—ঢাবির ৫ নারী হলে কাজ করছেন পুরু…
  • ০৯ অক্টোবর ২০২৬
মৎস্যকন্যা বা জলপরী মিথ কোথা থেকে এলো?
  • ০৯ অক্টোবর ২০২৬
ককরোচ জনতা পার্টির পর এবার প্রকাশ্যে এলো ‘লাল হিট জনতা পার্…
  • ০৯ অক্টোবর ২০২৬
অনলাইন জুয়ায় হেরে টাকা ছিনতাইয়ের নাটক, ব্যাংক কর্মকর্তাস…
  • ০৯ অক্টোবর ২০২৬