শুক্রবার সন্ধ্যা থেকে ১২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

২৮ নভেম্বর ২০২৪, ০৪:৩৩ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:১৪ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

পাইপলাইনের জরুরি সংস্কার কাজের জন্য শুক্রবার (২৯ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত মোট ১২ ঘণ্টা দেশের বিভিন্ন স্থানে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) এক বার্তায় এ তথ্য জানায় তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

এতে জানানো হয়, জরুরি সংস্কার কাজের জন্য শুক্রবার (২৯ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত মোট ১২ ঘণ্টা মানিকগঞ্জ, ধামরাই, নবীনগর, সাভার, আশুলিয়া এবং তৎসংলগ্ন এলাকার বিদ্যমান সকল শ্রেণির গ্রাহকদের গ্যাসের তীব্র স্বল্পচাপ বিরাজ করবে এবং কোথাও কোথাও গ্যাসের চাপ শূন্যে নেমে যেতে পারে।

এছাড়াও টঙ্গী এলাকায় সকল শ্রেণির গ্রাহকসহ টঙ্গী জয়দেবপুর মহাসড়কের ১৬" x ১৪০ পিএসআইজি ডিসিএফ লাইনের ওপর বিদ্যমান গ্রাহকসমূহের গ্যাস সরবরাহ বিঘ্নিত হতে পারে।

বিশ্ব ডিম দিবস উদযাপন, প্রতিদিনের খাদ্য তালিকায় ডিম নিশ্চিত…
  • ০৯ অক্টোবর ২০২৬
ককরোচদের বিক্ষোভ ঘিরে ৫৭ মেট্রোরেল স্টেশন -দিল্লীগামী ট্রেন…
  • ০৯ অক্টোবর ২০২৬
ক্যান্টিন থেকে পরিচ্ছন্নতা—ঢাবির ৫ নারী হলে কাজ করছেন পুরু…
  • ০৯ অক্টোবর ২০২৬
মৎস্যকন্যা বা জলপরী মিথ কোথা থেকে এলো?
  • ০৯ অক্টোবর ২০২৬
ককরোচ জনতা পার্টির পর এবার প্রকাশ্যে এলো ‘লাল হিট জনতা পার্…
  • ০৯ অক্টোবর ২০২৬
অনলাইন জুয়ায় হেরে টাকা ছিনতাইয়ের নাটক, ব্যাংক কর্মকর্তাস…
  • ০৯ অক্টোবর ২০২৬