ইসকনকে ‘সন্ত্রাসী সংগঠন’ আখ্যা দিয়ে নিষিদ্ধের দাবি সুপ্রিম কোর্ট বারের

২৮ নভেম্বর ২০২৪, ০৩:৫৩ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:১৪ PM
সংবাদ সম্মেলনে সুপ্রিম কোর্ট বারের আইনজীবীরা

সংবাদ সম্মেলনে সুপ্রিম কোর্ট বারের আইনজীবীরা © সংগৃহীত

চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ নিহতের ঘটনায় ইসকনকে সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়ে নিষিদ্ধের দাবি জানিয়েছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। একইসাথে আইনজীবী আলিফের হত্যাকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি দাবি জানান তারা। 

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির 'শহীদ শফিউর রহমান মিলনায়তনে' আয়োজিত সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়। 

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ভারপ্রাপ্ত সম্পাদক মাহফুজুর রহমান মিলন বলেন, ‘চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে উগ্র সংগঠন ইসকন সদস্যদের হামলায় মঙ্গলবার (২৬ নভেম্বর) আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যার ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।কোনো আইনজীবী অনাকাঙ্ক্ষিতভাবে মারা গেলে স্বাভাবিকভাবেই আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়। আলিফকে হত্যা করার এ ঘটনা সারা বাংলাদেশের আইনজীবীসহ ১৮ কোটি মানুষের হৃদয়ে রক্তক্ষরণ করেছে।’

তিনি আরও বলেন, ‘আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ করছি, গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণ-আন্দোলনের মুখে ফ্যাসিবাদী সরকার পতনের পর ফ্যাসিস্ট মতাদর্শে বিশ্বাসীরা দেশি-বিদেশি দোসরদের নিয়ে দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তারই ধারাবাহিকতায় সন্ত্রাসী সংগঠন ইসকন সদস্যবৃন্দ সাইফুল ইসলাম আলিফকে নৃশংসভাবে হত্যা করেছে।’

প্রসঙ্গত, বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির দাবিতে আন্দোলনকারীদের হামলায় চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনা ঘটেছে। 

বিশ্ব ডিম দিবস উদযাপন, প্রতিদিনের খাদ্য তালিকায় ডিম নিশ্চিত…
  • ০৯ অক্টোবর ২০২৬
ককরোচদের বিক্ষোভ ঘিরে ৫৭ মেট্রোরেল স্টেশন -দিল্লীগামী ট্রেন…
  • ০৯ অক্টোবর ২০২৬
ক্যান্টিন থেকে পরিচ্ছন্নতা—ঢাবির ৫ নারী হলে কাজ করছেন পুরু…
  • ০৯ অক্টোবর ২০২৬
মৎস্যকন্যা বা জলপরী মিথ কোথা থেকে এলো?
  • ০৯ অক্টোবর ২০২৬
ককরোচ জনতা পার্টির পর এবার প্রকাশ্যে এলো ‘লাল হিট জনতা পার্…
  • ০৯ অক্টোবর ২০২৬
অনলাইন জুয়ায় হেরে টাকা ছিনতাইয়ের নাটক, ব্যাংক কর্মকর্তাস…
  • ০৯ অক্টোবর ২০২৬