কিঞ্চিৎ সুযোগ পেলে ফ্যাসিবাদ কী করতে পারে তা স্পষ্ট হয়েছে: ইশরাক 

২৮ নভেম্বর ২০২৪, ০১:৪১ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:১৪ PM
ইশরাক হোসেন

ইশরাক হোসেন © সংগৃহীত

বিএনপির আন্তর্জাতিকবিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, ‘কিঞ্চিৎ সুযোগ পেলে ফ্যাসিবাদ কী করতে পারে, তা গত কয়েকদিনে নিশ্চয় স্পষ্ট হয়েছে। ফ্যাসিবাদীরা স্বাধীন বাংলাদেশের অস্তিত্ব হুমকির মুখে ফেলতেও বিন্দুমাত্র কার্পণ্য করবে না। তাই দল-মত-ধর্ম নির্বিশেষে আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে যারা যেখানে যুদ্ধ করবে, তাদের সঙ্গে অগ্রিম একাত্মতা প্রকাশ করছি।’

সম্প্রতি সামাজিক যোগাযোগ যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে করা এক পোস্টে এসব কথা বলেন ইশরাক হোসেন।

বিএনপির তরুণ এই নেতা ওই পোস্টে আরও লিখেন, ‘আমরা আওয়ামী লীগকে ফ্যাসিবাদ বলবো, আবার তাদের প্রতি নমনীয় হবো বা রাজনীতিতে পুনর্বাসন করতে চাইবো, তা চলবে না।’

এজন্য তিনি জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার জোর দিয়ে ইশরাক হোসেন বলছেন, ‘ফ্যাসিবাদের বিরুদ্ধে জাতীয় ঐকমত্য সুস্পষ্ট হওয়া উচিত। গণতান্ত্রিক দেশে ফ্যাসিবাদ রাজনীতি করার অধিকার রাখে না। যেই মতাদর্শ অন্যের অধিকারে বিশ্বাস করে না তাদের আবার কীসের অধিকার?’

উল্লেখ্য, ঢাকা সিটি করপোরেশনের প্রয়াত মেয়র বিএনপি নেতা সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেন। তিনি ২০২০ সালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী ছিলেন।

বিশ্ব ডিম দিবস উদযাপন, প্রতিদিনের খাদ্য তালিকায় ডিম নিশ্চিত…
  • ০৯ অক্টোবর ২০২৬
ককরোচদের বিক্ষোভ ঘিরে ৫৭ মেট্রোরেল স্টেশন -দিল্লীগামী ট্রেন…
  • ০৯ অক্টোবর ২০২৬
ক্যান্টিন থেকে পরিচ্ছন্নতা—ঢাবির ৫ নারী হলে কাজ করছেন পুরু…
  • ০৯ অক্টোবর ২০২৬
মৎস্যকন্যা বা জলপরী মিথ কোথা থেকে এলো?
  • ০৯ অক্টোবর ২০২৬
ককরোচ জনতা পার্টির পর এবার প্রকাশ্যে এলো ‘লাল হিট জনতা পার্…
  • ০৯ অক্টোবর ২০২৬
অনলাইন জুয়ায় হেরে টাকা ছিনতাইয়ের নাটক, ব্যাংক কর্মকর্তাস…
  • ০৯ অক্টোবর ২০২৬