ঝাঁটাপেটা খেয়ে পালিয়ে এখন দেশ ধ্বংসের ষড়যন্ত্র করছেন: সোহেল তাজ

২৮ নভেম্বর ২০২৪, ১২:৫৪ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:১৪ PM
তানজিম আহমদ সোহেল তাজ

তানজিম আহমদ সোহেল তাজ © সংগৃহীত

ছাত্র-জনতার আন্দোলনের মুখে ঝাঁটাপেটা খেয়ে পালিয়ে গিয়ে এখন দেশ ধ্বংসের ষড়যন্ত্র করছে, আওয়ামী লীগের প্রতি এমন ইঙ্গিত করেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমদ সোহেল তাজ।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুকে পেজে এক পোস্টে এ কথা লেখেন তিনি।

সোহেল তাজ লেখেন, ‘হত্যা, গুম, খুন, গণহত্যা, নির্যাতন-নিপীড়ন, গণতন্ত্র ধ্বংস করে, দুর্নীতি করে লাখ লাখ কোটি টাকা বিদেশে পাচার করে দেশটাকে শেষ করে ছাত্র-জনতার ঝাঁটাপেটা খেয়ে পালিয়ে যেয়ে এখন দেশ ধ্বংসের ষড়যন্ত্র করছে।’

তিনি আরও লেখেন, ‘কত বড় নির্লজ্জ বেহায়া হলে দেশটাকে একমুহূর্তের জন্য শান্তিতে থাকতে দেবে না। প্রথমে ডিজিটাল জুডিশিয়াল কু-এর চেষ্টা, তারপর একের পর এক অপচেষ্টা-আনসার বাহিনী দিয়ে, ব্যাটারি রিকশা, নূর হোসেন দিবসে ‘Trump’ কার্ড, ঋণ দেওয়ার প্রলোভন দেখিয়ে শাহবাগে মানুষের জমায়েত করার চেষ্টা বিভিন্ন কলেজে বিশৃঙ্খলা সৃষ্টি করা আর এবার ধর্মীয় সম্প্রীতি নষ্ট করে লাশের ওপর ক্ষমতায় ফিরে আসার চেষ্টা।’

স্ট্যাটাসে আওয়ামী লীগের নানা অনিয়ম-দুর্নীতি ও ‘দেশবিরোধ ষড়যন্ত্রে’র কিছু কার্ড শেয়ার করেন তিনি।

এ ছাড়া স্ট্যাটাসে মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টুর লেখা ‘আমার ফাঁসি চাই’ ও ‘অন্তরালে হত্যাকারী প্রধানমন্ত্রী’ বই পড়ার অনুরোধ করেন সোহেল তাজ।

এ সময় বিশেষ দ্রষ্টব্য দিয়ে বলেন, ‘নীতি আদর্শ বিচ্যুত খারাপ মানুষের প্রশংসা আমার প্রয়োজন নাই, আমি আপাদের চিনি।’

বিশ্ব ডিম দিবস উদযাপন, প্রতিদিনের খাদ্য তালিকায় ডিম নিশ্চিত…
  • ০৯ অক্টোবর ২০২৬
ককরোচদের বিক্ষোভ ঘিরে ৫৭ মেট্রোরেল স্টেশন -দিল্লীগামী ট্রেন…
  • ০৯ অক্টোবর ২০২৬
ক্যান্টিন থেকে পরিচ্ছন্নতা—ঢাবির ৫ নারী হলে কাজ করছেন পুরু…
  • ০৯ অক্টোবর ২০২৬
মৎস্যকন্যা বা জলপরী মিথ কোথা থেকে এলো?
  • ০৯ অক্টোবর ২০২৬
ককরোচ জনতা পার্টির পর এবার প্রকাশ্যে এলো ‘লাল হিট জনতা পার্…
  • ০৯ অক্টোবর ২০২৬
অনলাইন জুয়ায় হেরে টাকা ছিনতাইয়ের নাটক, ব্যাংক কর্মকর্তাস…
  • ০৯ অক্টোবর ২০২৬