আত্মসমর্পণ করে জামিন পেলেন সেই ম্যাজিস্ট্রেট উর্মি

২৮ নভেম্বর ২০২৪, ১১:৩৫ AM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:১৪ PM
তাপসী তাবাসসুম উর্মি

তাপসী তাবাসসুম উর্মি © সংগৃহীত

মানহানির অভিযোগে করা মামলায় সাময়িক বরখাস্ত সহকারী কমিশনার (নির্বাহী ম্যাজিস্ট্রেট) তাপসী তাবাসসুম উর্মি জামিন পেয়েছেন।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ইমরান আহম্মেদের আদালত শুনানি শেষে এ জামিন মঞ্জুর করেন। 

এর আগে, সকাল সাড়ে ১০টার দিকে উর্মি আদালতে উপস্থিত হন। এরপর তিনি আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিন চেয়ে আবেদন করেন। অন্যদিকে বাদীপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন।

উল্লেখ্য গত ৮ অক্টোবর শহীদ আবু সাঈদসহ অন্য শহীদদের নিয়ে বিরূপ মন্তব্যের অভিযোগে তার বিরুদ্ধে ঢাকার আদালতে মানহানির মামলার আবেদন করেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ। এরপর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসেনের আদালত বাদীর জবানবন্দি রেকর্ড এবং পর্যালোচনা শেষে ২৮ নভেম্বর তাকে আদালতে হাজির হতে সমন জারি করেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, গত ৫ অক্টোবর আসামি উর্মি দায়িত্বশীল পদে থাকা সত্ত্বেও শুধু শহীদ আবু সাঈদ নয়, ছাত্র-গণআন্দোলনের মাধ্যমে প্রতিষ্ঠিত সরকার ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে অবমাননাকর বক্তব্য ফেসবুক লেখেন। যার মাধ্যমে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেফারেন্সের ভিত্তিতে সংবিধান সম্মতভাবে গঠিত একটি সরকার প্রধান সম্পর্কে বিষোদগার করা হয়েছে এবং সরকার উৎখাতের হুমকি দিয়ে জনমনে ভীতি সৃষ্টি করা হয়েছে।

বিশ্ব ডিম দিবস উদযাপন, প্রতিদিনের খাদ্য তালিকায় ডিম নিশ্চিত…
  • ০৯ অক্টোবর ২০২৬
ককরোচদের বিক্ষোভ ঘিরে ৫৭ মেট্রোরেল স্টেশন -দিল্লীগামী ট্রেন…
  • ০৯ অক্টোবর ২০২৬
ক্যান্টিন থেকে পরিচ্ছন্নতা—ঢাবির ৫ নারী হলে কাজ করছেন পুরু…
  • ০৯ অক্টোবর ২০২৬
মৎস্যকন্যা বা জলপরী মিথ কোথা থেকে এলো?
  • ০৯ অক্টোবর ২০২৬
ককরোচ জনতা পার্টির পর এবার প্রকাশ্যে এলো ‘লাল হিট জনতা পার্…
  • ০৯ অক্টোবর ২০২৬
অনলাইন জুয়ায় হেরে টাকা ছিনতাইয়ের নাটক, ব্যাংক কর্মকর্তাস…
  • ০৯ অক্টোবর ২০২৬