সম্পত্তির জন্য মুক্তিযোদ্ধা বাবাকে ৮ দিন ধরে তালাবদ্ধ রাখলেন মেয়েরা

২৮ নভেম্বর ২০২৪, ১১:০০ AM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:১৪ PM
৮ দিন পর বন্দিদশা থেকে মুক্তি পেলেন মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন তালুকদার

৮ দিন পর বন্দিদশা থেকে মুক্তি পেলেন মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন তালুকদার © সংগৃহীত

সম্পত্তির জন্য বাবাকে ৮ দিন ধরে কক্ষে তালাবদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে তারই মেয়েদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ঝালকাঠি জেলার নলছিটি উপজেলায়। বিষয়টি জানতে পেরে ঘরবন্দি ওই বাবাকে উদ্ধার করেন নলছিটি উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নজরুল ইসলাম। এ সময় তার সঙ্গে ছিলেন সহকারী কমিশনার (ভূমি)।

বুধবার (২৭ নভেম্বর) রাতে নলছিটি  উপজেলার কুলকাঠি ইউনিয়নের সরই গ্রাম থেকে তাকে উদ্ধার করা হয়। ভুক্তভোগী বাবা মোশাররফ হোসেন তালুকদার একজন বীর মুক্তিযোদ্ধা ।

ভুক্তভোগী বাবা বলেন, ‘আমার প্রথম স্ত্রী মারা যাওয়ার পরে আমি আমার মেয়েদের অনুমতিতে দ্বিতীয় বিয়ে করি। এরপর থেকে স্ত্রীকে নিয়ে নলছিটিতে ভাড়াবাসায় থাকি। গত ১৯ নভেম্বর আমাকে ধরে এনে মেয়ের বাড়িতে তালাবদ্ধ করে রেখেছে। জোর করে জায়গা-জমি দলিল করিয়ে নিতে চেয়েছে। পরে আমার স্ত্রী জানতে পেরে ইউএনওকে জানায়। তিনি এসে আমাকে উদ্ধার করেন।’

এ বিষয়ে মোশাররফ হোসেনের মেয়ে রেবা আক্তার ও লাখি আক্তার বলেন, ‘তিনি আমাদের জন্মদাতা পিতা। তিনি আমাদের সবকিছু থেকে বঞ্চিত করছেন। তাই তাকে আটকে রাখা হয়েছে। আমাদের সবকিছু দিতে হবে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, ‘মোশাররফ হোসেন তালুকদারের স্ত্রীর অভিযোগ পেয়ে ঘটনাস্থলে যাই। ভুক্তভোগী নিজেই আমাদের লিখিত দিয়েছেন যে, তাকে আটকে রেখেছেন মেয়েরা। পরে তাকে উদ্ধার করা হয় এবং মুক্তিযোদ্ধা বাবাকে বলা হয়েছে তার মেয়েরা যাতে বঞ্চিত না হন।’

ট্যাগ: বাবা
বিশ্ব ডিম দিবস উদযাপন, প্রতিদিনের খাদ্য তালিকায় ডিম নিশ্চিত…
  • ০৯ অক্টোবর ২০২৬
ককরোচদের বিক্ষোভ ঘিরে ৫৭ মেট্রোরেল স্টেশন -দিল্লীগামী ট্রেন…
  • ০৯ অক্টোবর ২০২৬
ক্যান্টিন থেকে পরিচ্ছন্নতা—ঢাবির ৫ নারী হলে কাজ করছেন পুরু…
  • ০৯ অক্টোবর ২০২৬
মৎস্যকন্যা বা জলপরী মিথ কোথা থেকে এলো?
  • ০৯ অক্টোবর ২০২৬
ককরোচ জনতা পার্টির পর এবার প্রকাশ্যে এলো ‘লাল হিট জনতা পার্…
  • ০৯ অক্টোবর ২০২৬
অনলাইন জুয়ায় হেরে টাকা ছিনতাইয়ের নাটক, ব্যাংক কর্মকর্তাস…
  • ০৯ অক্টোবর ২০২৬