১০ লাখ পোশাক শ্রমিক পাবেন টিসিবির পণ্য

২৭ নভেম্বর ২০২৪, ০২:২৯ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:১৫ PM
গার্মেন্টস শ্রমিকদের মাঝে টিসিবির পণ্য ভর্তুকি মূল্যে বিক্রয়ের সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার

গার্মেন্টস শ্রমিকদের মাঝে টিসিবির পণ্য ভর্তুকি মূল্যে বিক্রয়ের সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার © সংগৃহীত

ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর ফ্যামিলি কার্ডধারী এক কোটি পরিবারের বাইরে আরও ১০ লাখ পোশাক শ্রমিক পরিবারের মধ্যে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। 

বুধবার (২৭ নভেম্বর) সচিবালয়ে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

এর আগে অর্থ উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত ওই বৈঠকে পোশাক শ্রমিক পরিবারের মধ্যে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রির নীতিগত অনুমোদন দেওয়া হয়।

অর্থ উপদেষ্টা বলেন, 'নিত্যপণ্যের বাজারে স্বস্তি ফিরছে। পণ্যের আমদানি মূল্য ও বিক্রয় মূল্যের মধ্যে ব্যবধান কমছে।'

তিনি আরও বলেন, 'বৈঠকে পোশাক শ্রমিক পরিবারের মধ্যে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রির নীতিগত অনুমোদন দেয়া হয়েছে। ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য পাবে ১০ লাখ পোশাক শ্রমিক। শুধু গার্মেন্টস না, অন্যান্য ক্ষেত্রেও আমরা দেখবো। আপাতত আমরা গার্মেন্টসে দেওয়ার অনুমোদন দিয়েছি।'

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিবের ডিও’র ভিত্তিতে বাণিজ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী টঙ্গি, গাজীপুর, নারায়ণগঞ্জ, আশুলিয়া, সাভারসহ ঢাকার সন্নিকটের শিল্পগুলোর গার্মেন্টস শ্রমিকদের মাঝে টিসিবি’র নির্ধারিত পণ্য ভর্তুকি মূল্যে বিক্রয়ের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

উল্লেখ্য,নিম্ন আয়ের মানুষকে সাশ্রয়ী মূল্যে পণ্য দিতে ফ্যামিলি কার্ড চালু করেছে টিসিবি। এই কার্ডধারী ১ কোটি পরিবারকে ভর্তুকি মূল্যে ভোজ্যতেল, মসুর ডাল ও চিনি দিচ্ছে সরকার। এবার ১০ লাখ পোশাক শ্রমিককে সাশ্রয়ী মূল্যে পণ্য দেয়ার উদ্যোগ নিচ্ছে সরকার।

 

সেই কন্টেন্ট ক্রিয়েটর রাকিব কলেজছাত্র ছিলেন, বাবা ঢাবি কর্ম…
  • ১৬ মার্চ ২০২৬
এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক হলেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের এক ভ…
  • ১৬ মার্চ ২০২৬
৪২ জেলা পরিষদে দলীয় প্রশাসক নিয়োগে জনআকাঙ্ক্ষার বিপরীতে সরক…
  • ১৬ মার্চ ২০২৬
বার কাউন্সিলের ভাইভা পরীক্ষার ফলাফল প্রকাশ, দেখুন এখানে
  • ১৬ মার্চ ২০২৬
শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের ভাগিনা আলভিন গ্রেফতার
  • ১৬ মার্চ ২০২৬
গুজবে কান দেবেন না—‘চান্দা ভাই’ খ্যাত কন্টেন্ট ক্রিয়েটর রাক…
  • ১৫ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence