জামায়াত-শিবিরসহ ইসলামি দলগুলোর ১৪ নেতা যাচ্ছেন চীনে

২৭ নভেম্বর ২০২৪, ০১:৫১ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:১৫ PM
জামায়াতে ইসলামী ও ছাত্রশিবির

জামায়াতে ইসলামী ও ছাত্রশিবির © সংগৃহীত

জামায়াতে ইসলামী, ছাত্রশিবিরের ১০ জন নেতাসহ আরও চারটি ইসলামি দলের প্রতিনিধি দল চীন সফরে যাচ্ছে। ১৪ সদস্যের এই দলের নেতৃত্ব দেবেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য সৈয়দ আবদুল্লাহ মো. তাহের।

চীনের ক্ষমতাসীন দল চীনা কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে আজ বুধবার (২৭ নভেম্বর) রাতে এসব রাজনৈতিক দলের নেতারা চীনের উদ্দেশে রওনা দেবেন বলে জানা গেছে।

জামায়াতসহ কোনো ইসলামি দলের নেতাদের চীনের ক্ষমতাসীন দলের আমন্ত্রণে সে দেশে যাওয়ার ঘটনা এই প্রথম।

এ সফরে আরও যারা যাচ্ছেন, জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এটি এম মাছু’ম, রফিকুল ইসলাম খান, এহসানুল মাহবুব জোবায়ের ও মোয়াজ্জেম হোসেন হেলাল, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও প্রচার বিভাগের সেক্রেটারি মতিউর রহমান আকন্দ, ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল ও মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিমউদ্দিন, দৈনিক সংগ্রাম পত্রিকার প্রধান প্রতিবেদক শামসুল আরেফিন।

ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম, বাংলাদেশ খেলাফত আন্দোলনের (একাংশ) আমির মাওলানা আবু জাফর কাসেমী, খেলাফত মজলিসের মহাসচিব আহমদ আবদুল কাদের, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির মহাসচিব মুসা বিন ইজহার ও হেফাজতে ইসলামের সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদী।

প্রতিনিধিদলটি আগামী ৫ ডিসেম্বর দেশে ফিরবে বলে জানা গেছে।

সম্প্রতি চীনা কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে সে দেশ সফর করেছে বিএনপির একটি প্রতিনিধি দল। দলের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপনের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধি দলটি ১৬ নভেম্বর দেশে ফিরেছে।

স্বরাষ্ট্রসহ ৪ মন্ত্রী-উপদেষ্টাকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক…
  • ০৭ এপ্রিল ২০২৬
চাঁদপুরে বিয়ের দাবিতে তরুণীর অনশন, পরিবারসহ পলাতক প্রেমিক
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জাল সিল তৈরি চেষ্টার অভিযোগে একজন আ…
  • ০৭ এপ্রিল ২০২৬
একক নাকি জোটগতভাবে লড়বে—দ্বিধাদ্বন্দ্বে এনসিপি
  • ০৭ এপ্রিল ২০২৬
জয়পুরহাটে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত
  • ০৭ এপ্রিল ২০২৬
দায়িত্ব নিয়েই নিজের প্রথম কাজ কী হবে, জানালেন তামিম
  • ০৭ এপ্রিল ২০২৬
close