চলমান পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠক আজ

২৭ নভেম্বর ২০২৪, ১১:৫২ AM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:১৫ PM
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) © লোগো

দেশের চলমান পরিস্থিতিতে দেশবাসীকে সজাগ ও সতর্ক  থাকতে বলেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এ অবস্থায় চলমান পরিস্থিতি নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করবে দলটি। সূত্র জানায়, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল নিয়ে আজ সন্ধ্যায় যমুনা যাবেন। সেখানে বর্তমান পরিস্থিতি ও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হবে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, আজ বুধবার (২৭ নভেম্বর) সন্ধ্যা ৬টায় এ বৈঠক অনুষ্ঠিত হবে।

শায়রুল কবির খান আরও জানান, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধিদল প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করবেন। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তাদের মধ্য এ সাক্ষাৎ অনুষ্ঠিত হবে। তবে প্রতিনিধিদলে কে কে থাকবেন সে বিষয়ে তিনি এখনো নিশ্চিত হওয়া যায়নি।

যথাযথ পরিকল্পনা ছাড়া অনলাইন ক্লাস চালু করা হতে পারে আত্মঘাত…
  • ০২ এপ্রিল ২০২৬
মন্ত্রিসভার বৈঠকসহ আজ ৫ কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী
  • ০২ এপ্রিল ২০২৬
মেঘনা ব্যাংক নিয়োগ দেবে রিকভারি অফিসার, পদ ১০, আবেদন স্নাতক…
  • ০২ এপ্রিল ২০২৬
১৩ ও ১৪তম নিবন্ধনধারীদের বিষয়ে যে প্রস্তাব করল এনটিআরসিএ
  • ০২ এপ্রিল ২০২৬
৯ম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের জোর দাবি এনসিপির
  • ০২ এপ্রিল ২০২৬
অনুমোদনের অপেক্ষায় আরও ৮ বেসরকারি বিশ্ববিদ্যালয়
  • ০২ এপ্রিল ২০২৬