হাসিনার পলায়নের দৃশ্য মনে করুন—যাদের উদ্দেশ্যে বললেন উপদেষ্টা ফারুকী

২৭ নভেম্বর ২০২৪, ০৯:২৫ AM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:১৫ PM
মোস্তফা সরয়ার ফারুকী

মোস্তফা সরয়ার ফারুকী © সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা ও নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী দেশের বর্তমান পরিস্থিতিতে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়ে সামাজিক ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন। একই সাথে দেশকে যারা অস্থিতিশীল করার চেষ্টা করছেন, তাদেরকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পলায়নের দৃশ্য মনে করতে বললেন এই আলোচিত উপদেষ্টা।

মঙ্গলবার (২৬ নভেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি এসব কথা বলেন। 

ফেসবুক পোস্টে তিনি বলেন, 'দেশের ভেতরে এবং বাইরে বসে যারা বীণ বাজাচ্ছে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য, তাদের কেবল হাসিনার পলায়নের দৃশ্যটা মনে করতে বলবো।

একই সঙ্গে সবার প্রতি আহ্বান, আমরা যেন একটু সংযমের পরিচয় দেই। অপরাধীদের ধরার জন্য আমাদের আইনশৃঙ্খলা বাহিনী যথেষ্ট। আসুন আমরা জাস্ট সজাগ থাকি, এক থাকি।’ 

প্রসঙ্গত, মঙ্গলবার (২৬ নভেম্বর) চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে মুক্তির দাবিতে আন্দোলনকারীদের হামলায় সাইফুল ইসলাম আলিফ নামে এক আইনজীবী নিহত হয়েছেন। এই ঘটনায় সারা দেশ উত্তাল।  

জাপানের এহিমে বিশ্ববিদ্যালয়ের সিম্পোজিয়ামে অংশ নিলেন ঢাবির …
  • ০৯ অক্টোবর ২০২৬
চবির এক হলে ধূমপান নিষিদ্ধ, অমান্য করলে পেতে হবে শাস্তি
  • ০৯ অক্টোবর ২০২৬
ডিগ্রিতে ভর্তি আবেদনের সময় বাড়াল জাতীয় বিশ্ববিদ্যালয়
  • ০৯ অক্টোবর ২০২৬
প্রথম মেসেজ রবিনের, ‘১৭’র আবরার ফাহাদ, মেরে বের করে দিবি দ্…
  • ০৯ অক্টোবর ২০২৬
দেশে এক বছরে শিক্ষার্থী কমেছে সাড়ে ৯ লাখ
  • ০৯ অক্টোবর ২০২৬
জাতীয় দল থেকে অবসরের পর মেসির ৩ লক্ষ্য
  • ০৯ অক্টোবর ২০২৬