চিন্ময় কৃষ্ণের জামিন না হলে কারাগার অভিমুখে লংমার্চের ঘোষণা

২৬ নভেম্বর ২০২৪, ১০:১৮ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:১৫ PM
সম্মিলিত সনাতনী জাগরণ জোটের সংবাদ সম্মেলন

সম্মিলিত সনাতনী জাগরণ জোটের সংবাদ সম্মেলন © সংগৃহীত

বাংলাদেশ সনাতন জাগরণ জোটের মুখপাত্র অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর আগামীকাল বুধবার (২৭ নভেম্বর) জামিন না হলে কারাগার অভিমুখে লংমার্চ করবেন সম্মিলিত সনাতনী জাগরণ জোটের নেতারা। 

মঙ্গলবার (২৬ নভেম্বর) রাতে ঢাকেশ্বরী মন্দিরে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে জোটের নেতারা এই সিদ্ধান্তের কথা জানান। 

তারা আরও ঘোষণা করেছেন, বিক্ষিপ্ত আন্দোলনের পরিবর্তে সারা দেশে একযোগে আন্দোলন চালিয়ে স্বেচ্ছায় কারাবরণ করবেন। 

সংবাদ সম্মেলনে প্রতিনিধি প্রসেনজিৎ হালদার বলেন, ‘সোমবারের সমাবেশে আমাদের ওপর একদল উগ্রবাদী হামলা চালিয়েছে, যা সম্পূর্ণ অমানবিক। এতে আমাদের ৩০ জন সমর্থক আহত হয়েছেন এবং ২ জন নারী সমর্থক লাঞ্ছিত হয়েছেন।’

ট্যাগ: কারাগার
জাপানের এহিমে বিশ্ববিদ্যালয়ের সিম্পোজিয়ামে অংশ নিলেন ঢাবির …
  • ০৯ অক্টোবর ২০২৬
চবির এক হলে ধূমপান নিষিদ্ধ, অমান্য করলে পেতে হবে শাস্তি
  • ০৯ অক্টোবর ২০২৬
ডিগ্রিতে ভর্তি আবেদনের সময় বাড়াল জাতীয় বিশ্ববিদ্যালয়
  • ০৯ অক্টোবর ২০২৬
প্রথম মেসেজ রবিনের, ‘১৭’র আবরার ফাহাদ, মেরে বের করে দিবি দ্…
  • ০৯ অক্টোবর ২০২৬
দেশে এক বছরে শিক্ষার্থী কমেছে সাড়ে ৯ লাখ
  • ০৯ অক্টোবর ২০২৬
জাতীয় দল থেকে অবসরের পর মেসির ৩ লক্ষ্য
  • ০৯ অক্টোবর ২০২৬