আইনজীবী হত্যায় প্রধান উপদেষ্টার নিন্দা, সবাইকে ধৈর্য ধরার আহ্বান

২৬ নভেম্বর ২০২৪, ০৯:২৬ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:২১ PM
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস © সংগৃহীত

চট্টগ্রামে বাংলাদেশ সনাতন জাগরণ জোটের মুখপাত্র অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির দাবিতে আন্দোলনকারীদের হামলায় নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। 

তিনি এই ঘটনার যথাযথ তদন্ত এবং আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। মঙ্গলবার (২৬ নভেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বিবৃতিতে এ তথ্য জানায়। 

বিবৃতিতে প্রধান উপদেষ্টা জনগণকে শান্ত থাকার আহ্বান জানান এবং যেকোনো ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকতে বলেন। একই সঙ্গে তিনি আইন শৃঙ্খলা বাহিনীকে চট্টগ্রামসহ আশপাশের ঝুঁকিপূর্ণ এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার নির্দেশ দেন।

এছাড়া বিবৃতিতে উল্লেখ করা হয়, অন্তর্বর্তী সরকার দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে এবং শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

রংপুরে চার খুনের ঘটনায় আসামিদের ডিএনএ টেস্টে যা পেল পুলিশ
  • ০৯ অক্টোবর ২০২৬
সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ব্যারিস্টা…
  • ০৯ অক্টোবর ২০২৬
জ্যামাইকা যেতে পারল না বৈষম্যবিরোধীর সেই মাহদী, বিমানবন্দরে…
  • ০৯ অক্টোবর ২০২৬
কলেজের নবীনবরণে বিএনপি নেতাদের উপস্থিতিতে ‘জয় বাংলা’ স্লোগান
  • ০৯ অক্টোবর ২০২৬
৭২ ঘণ্টা শেষ, মধ্যরাতে বা রাত শেষে আসতে পারে রাবির সাংবাদিক…
  • ০৮ অক্টোবর ২০২৬
পিকনিকের কথা বলে রুমে ডেকে নিয়ে র‌্যাগিং, হাসপাতালে পাবিপ্র…
  • ০৮ অক্টোবর ২০২৬