আইনজীবী সাইফুল হত্যাকারীদের শাস্তি চান শায়খ আহমাদুল্লাহ

২৬ নভেম্বর ২০২৪, ০৮:৩২ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:২১ PM
নিহত সাইফুল ইসলাম আলিফ ও শায়খ আহমাদুল্লাহ

নিহত সাইফুল ইসলাম আলিফ ও শায়খ আহমাদুল্লাহ © ফাইল ফটো

চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে ইসকনের অনুসারীদের হামলায় নিহত হয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ। এ ঘটনায় হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির আহ্বান জানিয়েছেন দেশের ইসলামি আলোচক শায়খ আহমাদুল্লাহ।

আজ মঙ্গলবার (২৬ নভেম্বর) ফেসবুক পেজে দেয়া এক পোস্টে অন্তবর্তীকালীন সরকারের প্রতি এই আহ্বান জানান তিনি।

পোস্টে তিনি বলেন, তরুণ আইনজীবী সাইফুল ইসলামের নৃশংস হত্যাকারীদের দ্রুততার সাথে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা সরকারের আশু কর্তব্য। দেশকে অস্থিতিশীল করতে চাওয়া উগ্রদের থামানোর ব্যাপারে কোনোরূপ দ্বিধা করা যাবে না। 

শায়খ আহমাদুল্লাহ বলেন, দেশের সকল ধর্মের দায়িত্বশীল ও প্রাজ্ঞ ব্যক্তিবর্গকে বলব, আপনারা নিজ নিজ ধর্মের অনুসারীদের শান্ত ও সুশৃঙ্খল থাকার আহ্বান জানান। কোনো কারণে এই দেশ যদি অশান্ত হয়, তবে ক্ষতিগ্রস্ত আমরা সবাই হব।

একইসঙ্গে সর্বস্তরের মুসলিমদের সর্বোচ্চ ধৈর্য ধারণের এবং কোনো প্রকার চক্রান্তের ফাঁদে পা না দিতে অনুরোধ জানান তিনি। 

এর আগে মঙ্গলবার বিকেলে ইসকনের অনুসারীরা চট্টগ্রাম আদালত এলাকায় বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা শুরু করলে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ তাদের বাধা দেন। এরপর তাকে তুলে নিয়ে আদালতের প্রধান ফটকের বিপরীতে রঙ্গম টাওয়ারের সামনে নিয়ে যাওয়া হয়। সেখানে সাইফুলকে কুপিয়ে আহত করে ইসকন সদস্যরা। হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। 

শান্তিতে নোবেল ঘোষণার কয়েকঘণ্টা পরেই আইসিসির ওপর নিষেধাজ্ঞা…
  • ০৯ অক্টোবর ২০২৬
মাদ্রাসা থেকে ঢাবিতে—প্রয়াত মায়ের স্বপ্ন পূরণে প্রথমবারেই ব…
  • ০৯ অক্টোবর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় টর্চ জ্বালিয়ে দুই গোষ্ঠীর সংঘর্ষ, আহত ১৫
  • ০৯ অক্টোবর ২০২৬
ট্রেড ইউনিয়ন নিবন্ধন সহজীকরণ ও অসৎ শ্রম আচরণ বন্ধের আহ্বান 
  • ০৯ অক্টোবর ২০২৬
যে কারণে বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছিল বৈষম্যবিরোধীর মাহদীকে
  • ০৯ অক্টোবর ২০২৬
স্থপতিদের আন্তর্জাতিক স্বীকৃতি, কর্মসংস্থান ও উচ্চশিক্ষার প…
  • ০৯ অক্টোবর ২০২৬