৫ আগস্টের পর গ্রেফতার, বগুড়ায় লতিফ-রতনের পর মারা গেলেন আ.লীগ নেতা ঝুনু

২৬ নভেম্বর ২০২৪, ০৭:১১ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:২১ PM
শাহাদাত আলম ঝুনু

শাহাদাত আলম ঝুনু © ফাইল ফটো

বগুড়া কারাগারে হৃদরোগে আক্রান্ত হওয়ার পর উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ শাহাদত আলম ঝুনু মারা গেছেন। 

আজ মঙ্গলবার (২৬ নভেম্বর) ঢাকায় নেওয়ার পথে এ ঘটনা ঘটে। বগুড়ার জেল সুপার ফারুক আহমেদ এই বিষয়টি দ্যা ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, উনি কারাগারে বেলা সাড়ে ১১টার দিকে শাহাদাত আলম ঝুনু কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করানো হয়৷ সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটে স্থানান্তর করা হয়। সেখানেই তার মৃত্যু হয়েছে।  

এর আগে গত ২৪ আগস্ট আওয়ামী লীগ নেতা শাহাদত আলম ঝুনুকে দুটি হত্যা মামলায় গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নিহত দুজনের পরিবারের পক্ষ থেকে মামলা দুটি করা হয়। এসব মামলায় তাকে গ্রেপ্তার করে কারাগারে প্রেরণ করা হয়।

প্রসঙ্গত, একই জেলা কারাগারে ১১ নভেম্বর শহিদুল ইসলাম রতন ও ২৫ নভেম্বর বিস্ফোরক মামলায় গ্রেফতার আওয়ামী লীগ নেতা, দলিল লেখক আবদুল লতিফ নামে আরও দুই আওয়ামী লীগের নেতার মৃত্যু হয়েছে। 

শিক্ষায় বিদ্যমান প্রতিবন্ধকতাগুলো দূর করতে সরকার বাস্তবসম্ম…
  • ০৯ অক্টোবর ২০২৬
বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় গ্রিন ইউনিভার্সিটির উপা…
  • ০৯ অক্টোবর ২০২৬
রেমিট্যান্স শাটডাউনের হুমকি চরম দেশবিরোধী ও মানবতাবিরোধী: র…
  • ০৯ অক্টোবর ২০২৬
সিনিয়র শিক্ষক হচ্ছেন ১০২০ জন, খসড়া তালিকা প্রকাশ করল মাউশি
  • ০৯ অক্টোবর ২০২৬
অতিরিক্ত সাইকেল চালালে পুরুষের শুক্রাণু কমে যায়? যা বলছে গব…
  • ০৯ অক্টোবর ২০২৬
জাপানের এহিমে বিশ্ববিদ্যালয়ের সিম্পোজিয়ামে অংশ নিলেন ঢাবির …
  • ০৯ অক্টোবর ২০২৬