শাহবাগে সতর্ক অবস্থানে যৌথবাহিনী

২৬ নভেম্বর ২০২৪, ০৬:২৫ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:২১ PM
শাহবাগ

শাহবাগ © সংগৃহীত

সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির দাবিতে সমাবেশের ঘোষণাকে কেন্দ্র করে রাজধানীর শাহবাগ এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। শাহবাগ মোড়ের বিভিন্ন পয়েন্টে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যৌথভাবে অবস্থান নিয়েছেন। মঙ্গলবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় শাহবাগ এলাকায় এমন পরিস্থিতি দেখা যায়।

এসময় দেখা যায়, শাহবাগ মোড়ের চারপাশে বিপুল সংখ্যক বিজিবি, পুলিশ ও এপিবিএন সদস্য অবস্থান নিয়েছেন। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালের পাশের সড়কে রাখা হয়েছে একটি জলকামান। আর জাতীয় জাদুঘরের সামনে এবং শাহবাগ থানা অভিমুখের সড়কে দুটি এপিসি (আর্মার্ড পার্সোনেল ক্যারিয়ার) রাখা হয়েছে। তবে পুরো এলাকার যান চলাচল স্বাভাবিক রয়েছে।

এর আগে, দুপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীর তিন এলাকায় বিজিবি মোতায়েন করা হয়েছে।

বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীর শাহবাগ, মৎস্য ভবন ও হোটেল ইন্টারকন্টিনেন্টাল এলাকায় চার প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চট্টগ্রাম মহানগরীতেও ৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

শান্তিতে নোবেল ঘোষণার কয়েকঘণ্টা পরেই আইসিসির ওপর নিষেধাজ্ঞা…
  • ০৯ অক্টোবর ২০২৬
মাদ্রাসা থেকে ঢাবিতে—প্রয়াত মায়ের স্বপ্ন পূরণে প্রথমবারেই ব…
  • ০৯ অক্টোবর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় টর্চ জ্বালিয়ে দুই গোষ্ঠীর সংঘর্ষ, আহত ১৫
  • ০৯ অক্টোবর ২০২৬
ট্রেড ইউনিয়ন নিবন্ধন সহজীকরণ ও অসৎ শ্রম আচরণ বন্ধের আহ্বান 
  • ০৯ অক্টোবর ২০২৬
যে কারণে বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছিল বৈষম্যবিরোধীর মাহদীকে
  • ০৯ অক্টোবর ২০২৬
স্থপতিদের আন্তর্জাতিক স্বীকৃতি, কর্মসংস্থান ও উচ্চশিক্ষার প…
  • ০৯ অক্টোবর ২০২৬