হামলায় প্রায় ১০ কোটি টাকার ক্ষতি, দাবি ন্যাশনাল মেডিকেলের 

২৬ নভেম্বর ২০২৪, ০৪:৩৪ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:২১ PM
সংবাদ সম্মেলন

সংবাদ সম্মেলন © সংগৃহীত

রাজধানীর ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতাল ও কলেজে চিকিৎসাধীন ড. হাবিবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থী অভিজিতের মৃত্যুর ঘটনায় ভুল চিকিৎসার অভিযোগে হামলায় ১০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি।

মঙ্গলবার (২৬ নভেম্বর) ন্যাশনাল মেডিকেল কলেজে এক সংবাদ সম্মেলনে হাসপাতালের পরিচালক ডা. ইফফাত আরা এসব কথা বলেন।

তিনি বলেন, মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগে হাসপাতালে আক্রমণ করে ধ্বংষযজ্ঞ চালানো হয়েছে। এ ধ্বংষযজ্ঞে আমাদের প্রায় ১০ কোটি টাকার ক্ষতি হয়েছে। শিক্ষার্থী অভিজিতের মৃত্যুতে চিকিৎসা গাফিলতির কোনো প্রমাণ তদন্তে পাওয়া যায়নি। যারা হাসপাতালে ভাঙচুর চালিয়েছে তাদের গ্রেপ্তার ও শাস্তির দাবি করছি।

তিনি আরও বলেন, ‘অভিজিতের মৃত্যুকে কেন্দ্র করে ন্যাশনাল মেডিকেল কলেজে আক্রমণ ন্যাক্কারজনক। বিশ্বমানের হওয়ার কারণে বিদেশি শিক্ষার্থীরা এখানে পড়ালেখা করে। এ ঘটনায় আন্তর্জাতিক অঙ্গনে দেশের মর্যাদা ক্ষুণ্ন হয়েছে।’

প্রসঙ্গত, অভিজিতের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে গত ২৪ নভেম্বর হাসপাতালে ব্যাপক ভাঙচুর চালিয়েছেন একদল শিক্ষার্থী। এতে হাসপাতালের স্বাভাবিক চিকিৎসা কার্যক্রমে স্থবিরতা দেখা দেয়। রোগীদের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়ে।

শান্তিতে নোবেল ঘোষণার কয়েকঘণ্টা পরেই আইসিসির ওপর নিষেধাজ্ঞা…
  • ০৯ অক্টোবর ২০২৬
মাদ্রাসা থেকে ঢাবিতে—প্রয়াত মায়ের স্বপ্ন পূরণে প্রথমবারেই ব…
  • ০৯ অক্টোবর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় টর্চ জ্বালিয়ে দুই গোষ্ঠীর সংঘর্ষ, আহত ১৫
  • ০৯ অক্টোবর ২০২৬
ট্রেড ইউনিয়ন নিবন্ধন সহজীকরণ ও অসৎ শ্রম আচরণ বন্ধের আহ্বান 
  • ০৯ অক্টোবর ২০২৬
যে কারণে বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছিল বৈষম্যবিরোধীর মাহদীকে
  • ০৯ অক্টোবর ২০২৬
স্থপতিদের আন্তর্জাতিক স্বীকৃতি, কর্মসংস্থান ও উচ্চশিক্ষার প…
  • ০৯ অক্টোবর ২০২৬