কুমিল্লায় ট্রেনের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত

২৬ নভেম্বর ২০২৪, ১১:৫০ AM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:২১ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

কুমিল্লায় ব্যাটারিচালিত অটোরিকশায় ট্রেনের ধাক্কায় ৫ জন নিহত হয়েছেন। মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে জেলার বুড়িচং উপজেলার বাকশীমূল-কালিকাপুর এলাকায় এ ঘটনা ঘটে।

বুড়িচং থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- বুড়িচং উপজেলার বাকশিমুল গ্রামের রফিক মিয়া, সাজু মিয়া, লুৎফা বেগম, সানু বেগম ও সফরজান বেগম। এ ঘটনায় আহত হয় অন্তত আরো দুইজন।

ওসি আজিজুল হক বলেন, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী সুবর্ণ এক্সপ্রেস ট্রেনটি সকাল সাড়ে দশটায় বুড়িচং উপজেলার কালিকাপুর এলাকায় অবৈধ রেল ক্রসিং পার হওয়ার সময় যাত্রীবাহী অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশায় থাকা চারজন ঘটনাস্থলে নিহত হয়। পরে হাসপাতালে নেওয়ার পথে আরো এক যাত্রীর মৃত্যু হয়।

তিনি বলেন, ট্রেনের ধাক্কায় নিহতদের শরীর  ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে গেছে। রেলওয়ে পুলিশ এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।

শান্তিতে নোবেল ঘোষণার কয়েকঘণ্টা পরেই আইসিসির ওপর নিষেধাজ্ঞা…
  • ০৯ অক্টোবর ২০২৬
মাদ্রাসা থেকে ঢাবিতে—প্রয়াত মায়ের স্বপ্ন পূরণে প্রথমবারেই ব…
  • ০৯ অক্টোবর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় টর্চ জ্বালিয়ে দুই গোষ্ঠীর সংঘর্ষ, আহত ১৫
  • ০৯ অক্টোবর ২০২৬
ট্রেড ইউনিয়ন নিবন্ধন সহজীকরণ ও অসৎ শ্রম আচরণ বন্ধের আহ্বান 
  • ০৯ অক্টোবর ২০২৬
যে কারণে বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছিল বৈষম্যবিরোধীর মাহদীকে
  • ০৯ অক্টোবর ২০২৬
স্থপতিদের আন্তর্জাতিক স্বীকৃতি, কর্মসংস্থান ও উচ্চশিক্ষার প…
  • ০৯ অক্টোবর ২০২৬