‘কথা কম বলেন, কাজ হয়ে যাবে’—শিক্ষা কর্মকর্তার ঘুষ লেনদেনের ভিডিও ভাইরাল

২৩ নভেম্বর ২০২৪, ০৮:৫৭ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
মো. নজরুল ইসলাম

মো. নজরুল ইসলাম © ভিডিও থেকে নেওয়া

কক্সবাজারের চকরিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নজরুল ইসলামের বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগ উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, মাদ্রাসা সুপারের কাছ থেকে টাকা নিচ্ছেন। বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুরে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার অফিসে এ অর্থ লেনদেনের ঘটনা ঘটে।

ভিডিওটিতে দেখা যায়, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম ডুলাহাজারা ইউনিয়নের রিংভং রাহমানিয়া দাখিল মাদ্রাসার সুপার মাহাবুবুল আলম সিদ্দিকীর সঙ্গে ঘুষের লেনদেন নিয়ে কথাবার্তা বলছেন।

ফাঁস হওয়া ওই ভিডিওতে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলামকে বলতে শোনা যায়, ‘এদিকে অনেকের আনাগোনা আছে। চুপ থাকেন, কথা কম বলেন, কাজ হয়ে যাবে।’ প্রতি উত্তরে রিংভং মাদ্রাসার সুপার মাহাবুবুল আলম সিদ্দিকীকে বলতে শুনা যায়, ‘স্যার এগুলো রাখেন, এখানে এক আছে। এরপর তিনি আবার বলেন, স্যার, তাহলে বাকী কথা মোবাইলে হবে। ফেসবুকে ভাইরাল হওয়া ভিডিওটির সম্পর্কে জানতে বিভিন্ন গণমাধ্যম মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলামের সাথে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি সাড়া দেননি। তবে কক্সবাজার জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নাসির উদ্দিন বলেন, ‘ঘুষ আদায়কারী এবং ঘুষ প্রদানকারী দুজনই সমান অপরাধী। যথাযথ প্রমাণ পেলে ওই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।’ 

রিংভং রাহমানিয়া দাখিল মাদ্রাসার সুপার মাহাবুবুল আলম সিদ্দিকীও ঘুষ লেনদেনের বিষয়টি প্রথমে অস্বীকার করেন। পরে তিনি বলেন- সেদিন (ঘুষ প্রদানের সময়) আমি ছাড়াও আরও অনেকে সেখানে ছিলেন। তবে কী কারণে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে ঘুষ দিয়েছেন তা বলতে তিনি রাজি হননি।

অভিযোগ রয়েছে, চকরিয়া মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নজরুল বিভিন্ন সময়ে নতুন বই বিক্রি করে টাকা হাতিয়ে নিয়েছেন। এছাড়া স্কুল পরিদর্শনে গিয়ে ঘুষ আদায় ও দাবির অভিযোগও পুরোনো তাঁর বিরুদ্ধে।

শ্রম অধিকার, শ্রমিক সুরক্ষা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা…
  • ৩১ মার্চ ২০২৬
খুব কঠিন পথে আছি, আপনারা আমাকে হেল্প করুন: চিকিৎসকদের সহযোগ…
  • ৩১ মার্চ ২০২৬
সাতক্ষীরায় তেল সংকটে মোটরসাইকেল বাজারে ধস, বাড়ছে ব্যাটারিচা…
  • ৩১ মার্চ ২০২৬
গাইড বই বাণিজ্যের অভিযোগ শিক্ষক সমিতির বিরুদ্ধে, তদন্তে ‘ধী…
  • ৩১ মার্চ ২০২৬
মিরসরাই বসতঘর থেকে অজগর উদ্ধার
  • ৩১ মার্চ ২০২৬
৯ মাস বয়সী শিশু রাইয়ানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence