ছাত্র-জনতার আন্দোলনে একাই ২৮টি গুলি ছোড়েন যুবলীগকর্মী তৌহিদুল

২৩ নভেম্বর ২০২৪, ০৫:৫৮ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
যুবলীগ কর্মী তৌহিদুল গ্রেফতার

যুবলীগ কর্মী তৌহিদুল গ্রেফতার © সংগৃহীত

চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গুলিবর্ষণকারী যুবলীগ কর্মী তৌহিদুল ইসলাম ওরফে ফরিদ কে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ বলছে, তৌহিদুল একাই ছাত্র-জনতার ওপর ২৮টি গুলি ছোড়েন।

শুক্রবার (২২ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে সাতক্ষীরা জেলার সদর থানার কমলনগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে নগরের চান্দগাঁও থানা পুলিশ।

আজ শনিবার (২৩ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপকমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) রইস উদ্দিন তার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, তৌহিদুল ইসলামের বিরুদ্ধে ৫টি হত্যাসহ অস্ত্রবাজি, চাঁদাবাজি মাদক ও ছিনতাইয়ের ১২টি মামলা রয়েছে। তিনি নগরের চান্দগাঁও থানাধীন শমশের পাড়ার বড় পুকুরপাড় এলাকার মনু সওদাগর বাড়ির মো. সেকান্দরের ছেলে।

চান্দগাঁও থানার উপপরিদর্শক আজহারুল ইসলাম জানান, ছাত্র-জনতার আন্দোলনে তৌহিদুল একটি শাটার গান নিয়ে গুলিবর্ষণ করেন। গত ১৮ জুলাই নগরের বহদ্দারহাট এলাকায় তৌহিদুল একাই ২৮টি গুলি ছোড়ার কথা স্বীকার করেছেন। ঘটনায় ব্যবহৃত অস্ত্রটি উদ্ধারে অভিযান চলছে।

এর আগে ছাত্র-জনতার আন্দোলনে অস্ত্রধারীদের মধ্যে চারজনকে র‍্যাব এবং একজনকে নগর পুলিশ গ্রেপ্তার করেছিল। সর্বশেষ তৌহিদুলসহ মোট দুজনকে গ্রেপ্তার করে নগর পুলিশ। তবে কারও কাছ থেকে ঘটনায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার করা যায়নি।

 

ট্রাম্পের যুদ্ধবিরতির দাবি ফের নাকচ ইরানের
  • ০১ এপ্রিল ২০২৬
ফেনীতে দুই বেসরকারি হাসপাতাল বন্ধের নির্দেশ দিল স্বাস্থ্য ব…
  • ০১ এপ্রিল ২০২৬
তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ
  • ০১ এপ্রিল ২০২৬
রুয়েটে ‎ক্যান্টিনে বসা নিয়ে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ
  • ০১ এপ্রিল ২০২৬
অতিরিক্ত দামে তেল বিক্রি, জানতে চাইলে ছাত্রদলের দুই নেতাকে …
  • ০১ এপ্রিল ২০২৬
দৌলতদিয়া বাসডুবি: তদন্ত প্রতিবেদন দাখিল
  • ০১ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence