আন্দোলনে আহত রানার পাশে দাঁড়ালেন তারেক রহমান

২৩ নভেম্বর ২০২৪, ১১:৩৭ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
আন্দোলনে আহত রানার পাশে দাঁড়ালেন তারেক রহমান

আন্দোলনে আহত রানার পাশে দাঁড়ালেন তারেক রহমান © সংগৃহীত

ছাত্র-জনতার গণআন্দোলনে রাজধানীর শ্যামলী এলাকায় পুলিশের গুলিতে আহত রানার পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার পক্ষে রানাকে সহমর্মিতা জানানোর পাশাপাশি চিকিৎসার জন্য সহায়তা দিয়েছে ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধিদল।

শুক্রবার (২২ নভেম্বর) ‘আমরা বিএনপি পরিবার’র সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল আহত রানার খোঁজ-খবর নিতে রাজধানীর শ্যামলীর ২ নং রোডে অবস্থিত রানার বাসায় যান। এ সময় প্রতিনিধি দলের সদস্যরা আহত রানার মায়ের সাথে কথা বলেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহমর্মিতা ও আর্থিক সহযোগিতা পৌঁছে দেন।  

এ সময় উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’র সদস্য শাহাদত হোসেন, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাবেক যুগ্ম-সম্পাদক নাহিয়ান হোসেন, ছাত্রদল নেতা মিজানুর রহমান রনি, শারিফুল ইসলাম, মিসবাহ, রুবেল প্রমুখ। 

উল্লেখ্য, ছাত্র-জনতার গণআন্দোলন চলাকালে গত ৫ আগস্ট দুপুরে রানা রাজধানীর শ্যামলী এলাকায় পুলিশের গুলিতে আহত হয়।

ট্যাগ: আন্দোলন
রাশিয়ার তেলের ওপর নিষেধাজ্ঞা বাতিল করে তোপের মুখে ট্রাম্প
  • ১৮ এপ্রিল ২০২৬
ইউএইচএফপিও সম্মেলনে প্রধানমন্ত্রী: বর্তমান সরকার ‘সুস্বাস্থ…
  • ১৮ এপ্রিল ২০২৬
লোকজ ঐতিহ্য আর সংস্কৃতির ছোঁয়ায় এনইউবিতে বৈশাখ উৎসব উদযাপন
  • ১৮ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠানপ্রধান নিয়োগ: নয় কেন্দ্র পরিদর্শনে ১৮ যুগ্মসচিব-উ…
  • ১৮ এপ্রিল ২০২৬
ফ্যামিলি ও কৃষক কার্ডসহ ৬০ উল্লেখযোগ্য পদক্ষেপ প্রধানমন্ত্র…
  • ১৮ এপ্রিল ২০২৬
সাপের কামড়ে প্রাণ গেল কৃষকের
  • ১৮ এপ্রিল ২০২৬