মাদকাসক্ত ছেলেকে ভ্রাম্যমাণ আদালতে তুলে দিলেন মা

২৩ নভেম্বর ২০২৪, ০৮:৩৩ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
গ্রেপ্তার শাহজাহান মিয়া

গ্রেপ্তার শাহজাহান মিয়া © টিডিসি ফটো

নেত্রকোনার কলমাকান্দায় মাদকাসক্ত ছেলেকে ভ্রাম্যমাণ আদালতের কাছে তুলে দিয়েছেন মা সাজেদা খাতুন। পরে তার ছেলেকে ১২ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

শুক্রবার (২২ নভেম্বর) সন্ধ্যায় জেলার কলমাকান্দা সদর ইউনিয়নের মুক্তিচর এলাকায় ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করা হয়।

স্থানীয় সূত্র জানায়, মা সাজেদা খাতুনের অভিযোগের প্রেক্ষিতে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শহিদুল ইসলাম পুলিশের সহযোগিতায় সদরের মুক্তিচর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় শাহজাহান মিয়াকে হাতেনাতে আটক করে আদালতে হাজির করা হয়।

ভ্রাম্যমাণ আদালতে অভিযুক্ত শাহজাহান মিয়া অপরাধ স্বীকার করে নেন। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী আদালত তাকে ১২ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলাম বলেন, মায়ের আবেদনের পরিপ্রেক্ষিতে ওই যুবককে আটক করা হয়। এ সময় শাহজাহান মাদক সেবনের কথা স্বীকার করেন। পরে সেখানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে ১২ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

অভিযুক্ত অটোরিকশাচালক ছিলেন ঘরজামাই, যেভাবে উদ্ধার হলো আইফোন
  • ১০ অক্টোবর ২০২৬
বিকাশের টাকার গাড়িতে হামলা, গুলিবিদ্ধ ম্যানেজার; ৩ কোটি টাক…
  • ১০ অক্টোবর ২০২৬
ছাত্রত্ব নেই তবুও বহিষ্কার, এটা হাস্যকর সুপারিশ: রাবি শিবির…
  • ১০ অক্টোবর ২০২৬
শেখ হাসিনার মতো দিল্লিতেও ইন্টারনেট বন্ধের নির্দেশ মোদি সরক…
  • ১০ অক্টোবর ২০২৬
দোকানে ১৫ মিনিট আইফোনে চার্জ দিয়েছিল তাজমিন, তখন কী ঘটেছিল …
  • ১০ অক্টোবর ২০২৬
ইয়াবাসহ গ্রেপ্তারের পর বহিষ্কার যুবদল নেতা
  • ০৯ অক্টোবর ২০২৬