আসিফ মাহতাবকে উপদেষ্টা করার দাবি

২২ নভেম্বর ২০২৪, ০৩:৪৪ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM

© সংগৃহীত

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক আসিফ মাহতাবকে উপদেষ্টা পরিষদে রাখার দাবি জানিয়েছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী। শুক্রবার (২২ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে ‘সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ’ ব্যানারে আয়োজিত এক মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, সরকার সবসময় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতি বিরাগভাজন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সবচেয়ে বেশি প্রাণ হারিয়েছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। অথচ সেই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্য থেকে কোনও উপদেষ্টা নিয়োগ করা হয়নি। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের দোসরদেরকে উপদেষ্টা পরিষদে নিয়োগ দেওয়া হয়েছে। বৈষম্যবিরোধী যে কোন আন্দোলন সংগ্রামে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সব সময় অগ্রগামী ভূমিকা পালন করে।

তারা আরও বলেন, আমরা অবিলম্বে বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে আসিফ মাহাতাব স্যারকে উপদেষ্টা পরিষদে দেখতে চাই। স্বৈরাচারী ফ্যাসিস্ট আওয়ামী লীগের কোন দোসরকে উপদেষ্টা পরিষদে ঠাই দেওয়া যাবে না। ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসরদের অবিলম্বে আইনের আওতায় আনতে হবে।

বক্তারা বলেন, যারা সব সময় আওয়ামী লীগের পা চাটা দোসর ছিল, যারা সব সময় আওয়ামী লীগের সুবিধাভোগী ছিল, তারাই আজ উপদেষ্টা পরিষদে, এটা অত্যন্ত দুঃখের বিষয়। অবিলম্বে স্বৈরাচারী আওয়ামী লীগের দোসরদের উপদেষ্টা পরিষদ থেকে বাদ দিতে হবে।

মানববন্ধনে বক্তব্য রাখেন এশিয়ান ইউনিভার্সিটি শিক্ষক প্রফেসর মো. আবু জাফর সিদ্দিকী, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি অফ বাংলাদেশের শিক্ষার্থী মো. শোভন, ওয়াকিল আব্দুল্লাহ প্রমুখ।

অভিযুক্ত অটোরিকশাচালক ছিলেন ঘরজামাই, যেভাবে উদ্ধার হলো আইফোন
  • ১০ অক্টোবর ২০২৬
বিকাশের টাকার গাড়িতে হামলা, গুলিবিদ্ধ ম্যানেজার; ৩ কোটি টাক…
  • ১০ অক্টোবর ২০২৬
ছাত্রত্ব নেই তবুও বহিষ্কার, এটা হাস্যকর সুপারিশ: রাবি শিবির…
  • ১০ অক্টোবর ২০২৬
শেখ হাসিনার মতো দিল্লিতেও ইন্টারনেট বন্ধের নির্দেশ মোদি সরক…
  • ১০ অক্টোবর ২০২৬
দোকানে ১৫ মিনিট আইফোনে চার্জ দিয়েছিল তাজমিন, তখন কী ঘটেছিল …
  • ১০ অক্টোবর ২০২৬
ইয়াবাসহ গ্রেপ্তারের পর বহিষ্কার যুবদল নেতা
  • ০৯ অক্টোবর ২০২৬