নিখোঁজ শিশু সন্তানকে ফিরে পেতে বাবা-মায়ের আকুতি

২২ নভেম্বর ২০২৪, ০২:০৮ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
আব্দুর রহমান

আব্দুর রহমান © সংগৃহীত

‘বাবা তুমি কোথায়? ফিরে এসো বাবা-মায়ের কোলে , ফিরে এসো। হে আল্লাহ তুমি আমার সন্তানের সন্ধান মিলিয়ে দাও। আমার ছেলেটারে চাই, আর কিছু চাই না, আমি ছেলেকে বুকে নিয়ে ঘুমামু।ও আমারে ছাড়া ঘুমায় না, ভাত খায় না।’ এভাবেই আকুতি জানিয়ে বারবার কান্নায় ভেঙে পড়ছেন নিখোঁজ চার বছর বয়সী আব্দুর রহমানের মা আছিয়া বেগম।

জানা যায়,ভোলার চরফ্যাশন উপজেলার দুলারহাট থানাধীন নুরাবাদ ৬ নম্বর ওয়ার্ডের চকবাজার মোল্লা বাড়ির মো. আমির হোসেন মাঝির ছোট ছেলে মো. আব্দুর রহমান। 

গতকাল বৃহস্পতিবার (২১ অক্টোবর) বিকালে থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না তাকে। এরপর বিভিন্ন জায়গায় খুঁজে তাকে আজও পায়নি তার পরিবার। বাবা-মা চোখের জলে বুক ভাসিয়ে ছেলে আব্দুর রহমানকে খুঁজে বেড়াচ্ছেন

এদিকে সন্তানকে অনেক খোঁজাখুঁজি করেও না পেয়ে আজ শুক্রবার (২২ নভেম্বর) দুলাহাট থানায় সাধারণ নিখোঁজ ডায়েরি (জিডি) করেছেন আমির হোসেন মাঝি।

অভিযুক্ত অটোরিকশাচালক ছিলেন ঘরজামাই, যেভাবে উদ্ধার হলো আইফোন
  • ১০ অক্টোবর ২০২৬
বিকাশের টাকার গাড়িতে হামলা, গুলিবিদ্ধ ম্যানেজার; ৩ কোটি টাক…
  • ১০ অক্টোবর ২০২৬
ছাত্রত্ব নেই তবুও বহিষ্কার, এটা হাস্যকর সুপারিশ: রাবি শিবির…
  • ১০ অক্টোবর ২০২৬
শেখ হাসিনার মতো দিল্লিতেও ইন্টারনেট বন্ধের নির্দেশ মোদি সরক…
  • ১০ অক্টোবর ২০২৬
দোকানে ১৫ মিনিট আইফোনে চার্জ দিয়েছিল তাজমিন, তখন কী ঘটেছিল …
  • ১০ অক্টোবর ২০২৬
ইয়াবাসহ গ্রেপ্তারের পর বহিষ্কার যুবদল নেতা
  • ০৯ অক্টোবর ২০২৬