দীর্ঘ ৬ ঘণ্টা পর মহাখালীতে যানচলাচল শুরু

২১ নভেম্বর ২০২৪, ০৩:৫১ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
যান চলাচল শুরু

যান চলাচল শুরু © সংগৃহীত

ব্যাটারিচালিত রিকশা চালকদের অবস্থানের কারণে সকাল থেকে রাজধানীর মহাখালী রেলগেটের সড়কে বন্ধ ছিল যান চলাচল। এর ফলে মহাখালীসহ আশপাশের কয়েক কিলোমিটার এলাকা। তাতে সাধারণ মানুষের ভোগান্তি চরমে উঠেছে।

সর্বশেষ দীর্ঘ ছয় ঘণ্টা পর আন্দোলনকারী রিকশা চালকদের রাস্তা থেকে সরিয়ে দেয় পুলিশ ও সেনাবাহিনী। বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিকেল ৩টার দিকে যান চলাচল শুরু হয় মহাখালী এলাকায়।

সরেজমিনে দেখা যায়, দুপুর ২টার পর থেকে আন্দোলনকারীদের সংখ্যা মহাখালী এলাকায় ধীরে ধীরে কমতে থাকে। একপর্যায়ে পৌনে ৩টার দিকে মহাখালী এলাকায় প্রায় ১০০’র মতো আন্দোলনকারী অটোরিকশা চালক ছিলেন। পরে তাদেরকে পুলিশ ও সেনাবাহিনী রাস্তা থেকে সরিয়ে দেয়। পুলিশ ও সেনাবাহিনীর বাধার মুখে রাস্তা থেকে সরে যায় আন্দোলনরত অটোরিকশা চালকরা। 

এর আগে ১৯ নভেম্বর (মঙ্গলবার) ঢাকা মহানগর এলাকায় তিন দিনের মধ্যে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের নির্দেশ দেন হাইকোর্ট। একই সঙ্গে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন বেআইনি হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত। এরপর থেকেই ঢাকায় বিভিন্ন এলাকায় আন্দোলন করছে ব্যাটারিচালিত রিকশা চালকরা।

অভিযুক্ত অটোরিকশাচালক ছিলেন ঘরজামাই, যেভাবে উদ্ধার হলো আইফোন
  • ১০ অক্টোবর ২০২৬
বিকাশের টাকার গাড়িতে হামলা, গুলিবিদ্ধ ম্যানেজার; ৩ কোটি টাক…
  • ১০ অক্টোবর ২০২৬
ছাত্রত্ব নেই তবুও বহিষ্কার, এটা হাস্যকর সুপারিশ: রাবি শিবির…
  • ১০ অক্টোবর ২০২৬
শেখ হাসিনার মতো দিল্লিতেও ইন্টারনেট বন্ধের নির্দেশ মোদি সরক…
  • ১০ অক্টোবর ২০২৬
দোকানে ১৫ মিনিট আইফোনে চার্জ দিয়েছিল তাজমিন, তখন কী ঘটেছিল …
  • ১০ অক্টোবর ২০২৬
ইয়াবাসহ গ্রেপ্তারের পর বহিষ্কার যুবদল নেতা
  • ০৯ অক্টোবর ২০২৬