ড. ইউনূসের ৬ মামলা বাতিল, যা বললেন হাইকোর্ট

২১ নভেম্বর ২০২৪, ০১:১৮ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
ড. মুহাম্মদ ইউনূস

ড. মুহাম্মদ ইউনূস © সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে করা ৬ মামলা বাতিল করেছেন হাইকোর্ট। এর মধ্যে শ্রম আদালতে দায়ের করা পাঁচটি মামলা ও  কোতোয়ালি থানায় হওয়া মানহানির একটি মামলা রয়েছে। বৃহস্পতিবার (২১ নভেম্বর) পৃথক এসব মামলা বাতিল করেন আদালত। 

এর মধ্যে  বিচারপতি এ কে এম আছাদুজ্জামানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ  ২০১০ সালে রাজধানীর কোতোয়ালি থানায় হওয়া মানহানির একটি মামলা গত ২৪ অক্টোবর বাতিল করেন। এ প্রসঙ্গে  আদালত জানান, ‘২০১০ সালে কোতোয়ালি থানায় করা মামলাটি ড. মুহাম্মদ ইউনূসকে হয়রানির উদ্দেশ্যে করা হয়েছিল। আর এ হয়রানি করতে আদালতকে ব্যবহার করেছিলেন মামলার বাদী।’

অপরদিকে, হাইকোর্টের একই বেঞ্চ শ্রম আদালতে  ড. ইউনূসের বিরুদ্ধে হওয়া ৫টি মামলার কার্যক্রমও বাতিল করেন। এসব মামলা ঢাকার তৃতীয় শ্রম আদালতে বিচারাধীন ছিল। এ বিষয়ে আদালত বলেন, ‘এই মামলাগুলো যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ না করেই করা হয়েছে। সে কারণে শ্রম আদালতে করা এই পাঁচটি মামলা বাতিল করা হলো।’

উল্লেখ্য, গণ-আন্দোলনের মুখে গত ৫ আগস্ট ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এরপর ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার শপথ গ্রহণ করে।

লক্ষ্মীপুরে ডাকাতি মামলায় আরও দুই আসামি গ্রেপ্তার
  • ০২ এপ্রিল ২০২৬
নিখোঁজের দুই দিন পর নদী থেকে হাত-পা বাঁধা অবস্থায় শিশুর মরদ…
  • ০২ এপ্রিল ২০২৬
যুবদল কর্মীর মামলায় ছাত্রদল নেতা কারাগারে
  • ০২ এপ্রিল ২০২৬
খুবি ছাত্রীর মৃত্যুর প্রতিবাদে ক্লাস বর্জন, বিচার দাবিতে ডি…
  • ০২ এপ্রিল ২০২৬
সহকারী শিক্ষকদের যোগদান কবে, জানালেন প্রাথমিকের ডিজি
  • ০২ এপ্রিল ২০২৬
১০ দিনের চন্দ্রাভিযানে যাচ্ছেন এই চার নভোচারী
  • ০২ এপ্রিল ২০২৬