ফিজিওথেরাপি শিক্ষার্থীদের আন্দোলনে অবরুদ্ধ স্বাস্থ্য অধিদপ্তর

২০ নভেম্বর ২০২৪, ০৩:৫১ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
অবরুদ্ধ স্বাস্থ্য অধিদপ্তর

অবরুদ্ধ স্বাস্থ্য অধিদপ্তর © সংগৃহীত

বাংলাদেশ কলেজ অব ফিজিওথেরাপি প্রতিষ্ঠা ও সরকারি হাসপাতালগুলোতে প্রথম শ্রেণির পদে ফিজিওথেরাপিস্ট নিয়োগের দাবিতে স্বাস্থ্য অধিদপ্তর অবরুদ্ধ করে রেখেছে ফিজিওথেরাপি শিক্ষার্থীরা।

বুধবার (২০ নভেম্বর) সকাল ১০টা থেকে রাজধানীর মহাখালীর স্বাস্থ্য অধিদপ্তরের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা। এসময় সাড়ে তারা স্বাস্থ্য অধিদপ্তরের ফটক বন্ধ করে দেন তারা। 
দেশের সরকারি-বেসরকারি ১৫টি প্রতিষ্ঠানের ফিজিওথেরাপি শিক্ষার্থীরা এ আন্দোলন যোগ দিয়েছেন।

শিক্ষার্থীদের জানান, সরকার ২০০৯ সালে স্বতন্ত্র কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ হিসেবে ঢাকার মহাখালীতে জায়গা নির্ধারণ করা হয়। ভিত্তি প্রস্তরও স্থাপন করা হয়। কিন্তু ২০১৮ সালে ওই উদ্যোগ আটকে যায়।

তাদের দাবি, সরকারি চাকরিতে বিএসসি উত্তীর্ণ ফিজিওথেরাপিস্টদের জন্য সরাসরি কোনো পদ নেই। ফলে নিয়োগের কোনো সুযোগও নেই। এসব সংকট নিরসনের দাবিতেই তাদের আন্দোলন।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবু জাফর দুপুরে গণমাধ্যমকে বলেন, তাদের যে দাবি, সেটা পূরণের জন্য যেতে হবে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরে। আমাদের এখানে যে দাবিটা ছিল খালি পদের জন্য। সেটা নিয়ে আমরা কথা বলছি।

অভিযুক্ত অটোরিকশাচালক ছিলেন ঘরজামাই, যেভাবে উদ্ধার হলো আইফোন
  • ১০ অক্টোবর ২০২৬
বিকাশের টাকার গাড়িতে হামলা, গুলিবিদ্ধ ম্যানেজার; ৩ কোটি টাক…
  • ১০ অক্টোবর ২০২৬
ছাত্রত্ব নেই তবুও বহিষ্কার, এটা হাস্যকর সুপারিশ: রাবি শিবির…
  • ১০ অক্টোবর ২০২৬
শেখ হাসিনার মতো দিল্লিতেও ইন্টারনেট বন্ধের নির্দেশ মোদি সরক…
  • ১০ অক্টোবর ২০২৬
দোকানে ১৫ মিনিট আইফোনে চার্জ দিয়েছিল তাজমিন, তখন কী ঘটেছিল …
  • ১০ অক্টোবর ২০২৬
ইয়াবাসহ গ্রেপ্তারের পর বহিষ্কার যুবদল নেতা
  • ০৯ অক্টোবর ২০২৬