‘বাড়িওয়ালা নাইরে বাড়ি’ গজলের গীতিকার আব্দুল কাদির আর নেই

২০ নভেম্বর ২০২৪, ০২:৩৩ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
গীতিকার আব্দুল কাদির

গীতিকার আব্দুল কাদির © সংগৃহীত

জনপ্রিয় ইসলামী গজল ‘বাড়িওয়ালা নাইরে বাড়ি নাইরে দুনিয়াতে’-এর গীতিকার আব্দুল কাদির ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (২০ নভেম্বর) সকাল ৭টায় তিনি রাজধানীর কাকরাইল ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।  

তার মৃত্যুতে সঙ্গীতাঙ্গনসহ বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে। ইসলামী সংগীতের ভক্তদের জন্য তার সৃষ্টি আজও অবিস্মরণীয়। বিশেষ করে ‘বাড়িওয়ালা নাইরে বাড়ি নাইরে’ গজলটি বাংলাদেশসহ বিশ্বের বাঙালি মুসলমানদের মনে দাগ কেটেছে।  

জানা গেছে, কিছুদিন আগে স্ট্রোক করেন আব্দুল কাদির। এরপর তাকে চিকিৎসার জন্য কাকরাইলের ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে ভর্তি করা হয়। জীবদ্দশায় তিনি ইসলামী সাংস্কৃতিক সংগঠন কলরবসহ বিভিন্ন শিল্পীগোষ্ঠীর সঙ্গে কাজ করেছেন।  

তার জানাজা বুধবার বাদ জোহর রাজধানীর শনির আখড়া ছাপড়া মসজিদে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।  

আব্দুল কাদিরের মরমি গানের জনপ্রিয়তা শুধু একটি গজলেই সীমাবদ্ধ নয়। তার লেখা ‘একদিন তোমারই নাম মসজিদে হবে এলান’ এবং ‘বাড়িওয়ালা নাইরে বাড়ি নাইরে’ গজলগুলো আজও শ্রোতাদের হৃদয় ছুঁয়ে যায়। বাংলা ইসলামী গানের জগতে তিনি একজন অনন্য স্রষ্টা হিসেবে স্মরণীয় হয়ে থাকবেন।

অভিযুক্ত অটোরিকশাচালক ছিলেন ঘরজামাই, যেভাবে উদ্ধার হলো আইফোন
  • ১০ অক্টোবর ২০২৬
বিকাশের টাকার গাড়িতে হামলা, গুলিবিদ্ধ ম্যানেজার; ৩ কোটি টাক…
  • ১০ অক্টোবর ২০২৬
ছাত্রত্ব নেই তবুও বহিষ্কার, এটা হাস্যকর সুপারিশ: রাবি শিবির…
  • ১০ অক্টোবর ২০২৬
শেখ হাসিনার মতো দিল্লিতেও ইন্টারনেট বন্ধের নির্দেশ মোদি সরক…
  • ১০ অক্টোবর ২০২৬
দোকানে ১৫ মিনিট আইফোনে চার্জ দিয়েছিল তাজমিন, তখন কী ঘটেছিল …
  • ১০ অক্টোবর ২০২৬
ইয়াবাসহ গ্রেপ্তারের পর বহিষ্কার যুবদল নেতা
  • ০৯ অক্টোবর ২০২৬