ঝালকাঠিতে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

২০ নভেম্বর ২০২৪, ০১:৫৮ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
মো. মাহফুজ হোসেন মোল্লা

মো. মাহফুজ হোসেন মোল্লা © সংগৃহীত

ঝালকাঠির রাজাপুরে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. মাহফুজ হোসেন মোল্লা (২৬) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (২০ নভেম্বর) সকালে রাজাপুর উপজেলার নারিকেলবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। 

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন বিষয়টি দ্যা ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন।

নিহত মাহফুজ শুক্তাগড় গ্রামের লিয়াকত আলী মোল্লার ছেলে। তিনি মোল্লারহাট বাজারে একটি খাবারের হোটেল চালাতেন।

আরও পড়ুন: ঝালকাঠিতে ভাসমান আমড়ার হাট, দেশের চাহিদা মিটিয়ে যাচ্ছে বিদেশে

রাজাপুর থানার উপপরিদর্শক আল-হেলাল সিকদার স্থানীয়দের বরাত দিয়ে জানান, সকালে নারিকেলবাড়িয়া গ্রামের একটি পুকুরে মোটর দিয়ে সেচ দিচ্ছিলেন মাহফুজ। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রাজাপুর থানার ওসি মো. ইসমাইল হোসেন জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।

অভিযুক্ত অটোরিকশাচালক ছিলেন ঘরজামাই, যেভাবে উদ্ধার হলো আইফোন
  • ১০ অক্টোবর ২০২৬
বিকাশের টাকার গাড়িতে হামলা, গুলিবিদ্ধ ম্যানেজার; ৩ কোটি টাক…
  • ১০ অক্টোবর ২০২৬
ছাত্রত্ব নেই তবুও বহিষ্কার, এটা হাস্যকর সুপারিশ: রাবি শিবির…
  • ১০ অক্টোবর ২০২৬
শেখ হাসিনার মতো দিল্লিতেও ইন্টারনেট বন্ধের নির্দেশ মোদি সরক…
  • ১০ অক্টোবর ২০২৬
দোকানে ১৫ মিনিট আইফোনে চার্জ দিয়েছিল তাজমিন, তখন কী ঘটেছিল …
  • ১০ অক্টোবর ২০২৬
ইয়াবাসহ গ্রেপ্তারের পর বহিষ্কার যুবদল নেতা
  • ০৯ অক্টোবর ২০২৬