কুয়েতে বিশ্ব কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের আনাস

২০ নভেম্বর ২০২৪, ০৭:২২ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
প্রথম হয়েছেন বাংলাদেশের হাফেজ আনাস মাহফুজ

প্রথম হয়েছেন বাংলাদেশের হাফেজ আনাস মাহফুজ © টিডিসি সম্পাদিত

কুয়েতে অনুষ্ঠিত ১৩তম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম হয়েছেন বাংলাদেশের হাফেজ আনাস মাহফুজ। ৮ থেকে ১২ বছরের ছিগারুল হুফফাজ (শিশু হাফেজদের গ্রুপ) গ্রুপে প্রথম স্থান অর্জন করেন তিনি। আনাস মাহফুজ রাজধানীর মিরপুরের মারকাযু ফয়জিল কুরআন আল ইসলামীর শিক্ষার্থী।

এই প্রতিযোগিতায় কেরাত গ্রুপে তৃতীয় স্থান অর্জন করেছেন বাংলাদেশের উদীয়মান ক্বারী আবু জর গিফারী। বুধবার (১৯ নভেম্বর) স্থানীয় সময় বাদ মাগরিব প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করা হয়। যেখানে বিশ্বের ৭৪টি দেশের প্রতিযোগির মধ্যে প্রথম হয়ে বাংলাদেশকে বিশ্ব মঞ্চে সম্মানিত করেন আনাস।

আনাসের এই অর্জনে তার জন্য দেশ বিদেশের সবার কাছে দোয়া কামনা করেন তার মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি মুরতাজা হাসান ফয়েজী মাসুম।

তিনি আনাসের জন্য দোয়া চেয়ে বলেন, ‘দেশ বিদেশের সবার কাছে দোয়া চাই, আল্লাহ যেন, আনাসকে যোগ্য আলেম ও দ্বীনের খাদেম হিসেবে কবুল করেন।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১৪ নভেম্বর) কুয়েতের ধর্ম মন্ত্রণালয়ের আয়োজনে শুরু হয় ১৩তম বিশ্ব কোরআন প্রতিযোগিতা। এতে বাংলাদেশের তিন প্রতিভাবান কোরআন হাফেজ—বিশ্বজয়ী হাফেজ সালেহ আহমেদ তাকরিম, হাফেজ আনাস মাহফুজ, এবং ক্বারী আবু জর গিফারী—অংশ নেন।

প্রতিযোগিতাটি কুয়েতের ক্রাউন প্লাজায় তিনটি ভিন্ন গ্রুপে অনুষ্ঠিত হয়। ছোট গ্রুপে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন হাফেজ আনাস মাহফুজ, বড় গ্রুপে ছিলেন হাফেজ সালেহ আহমেদ তাকরিম এবং ক্বারী গ্রুপে প্রতিদ্বন্দ্বিতা করেন আবু জর গিফারী।

শ্রেষ্ঠত্ব অর্জন করা হাফেজ আনাস মাহফুজের গ্রামের বাড়ি গোপালগঞ্জ জেলায়। এর আগে তিনি জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা ২০২৩ পিএইচপি কোরআনের আলোয় তৃতীয় স্থান অধিকার করেন।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে বড় নিয়োগ, পদ ১৯৭, আবেদন এইচএ…
  • ১৭ এপ্রিল ২০২৬
বাংলাদেশের ‘টাইট’ বোলিংয়ের পরও লড়াকু পুঁজি নিউজিল্যান্ডের
  • ১৭ এপ্রিল ২০২৬
যশোরে লাইসেন্স ছাড়াই চলছে ২৭৩ ক্লিনিক-ল্যাব
  • ১৭ এপ্রিল ২০২৬
অফিসার নিয়োগ দেবে প্রিমিয়ার ব্যাংক, কর্মস্থল ঢাকা, আবেদন শে…
  • ১৭ এপ্রিল ২০২৬
সংরক্ষিত নারী আসনে জামায়াত-এনসিপি জোটের যে ১০ নারীর নাম জান…
  • ১৭ এপ্রিল ২০২৬
‘আমরা হজযাত্রীদের খাদেম, সেবা না করতে পারলে পদত্যাগ করা উচি…
  • ১৭ এপ্রিল ২০২৬