পদত্যাগ করলেন বিচারকাজ থেকে বিরত রাখা তিন বিচারপ্রতি

১৯ নভেম্বর ২০২৪, ০৮:৫৬ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
হাইকোর্টের তিন বিচারপতি

হাইকোর্টের তিন বিচারপতি © টিডিসি সম্পাদিত

হাইকোর্টের তিন বিচারপতি পদত্যাগ করেছেন। তারা হলেন বিচারপতি সালমা মাসুদ চৌধুরী, বিচারপতি কাজী রেজা-উল হক, এবং বিচারপতি এ.কে.এম. জহিরুল হক।মঙ্গলবার (১৯ নভেম্বর) আইন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।

রাষ্ট্রপতির আদেশক্রমে আইন মন্ত্রণালয়ের সচিব শেখ আবু তাহেরের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়, সুপ্রিম কোর্টের এই তিন বিচারপতি সংবিধানের ৯৬(৪) অনুচ্ছেদ অনুসারে রাষ্ট্রপতিকে উদ্দেশ করে পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং রাষ্ট্রপতি তা গ্রহণ করেছেন।

উল্লেখ্য, হাইকোর্টের এই তিন বিচারপতিকে গত পাঁচ বছর ধরে বিচারকাজ থেকে বিরত রাখা হয়েছিল। ২০১৯ সালের ২২ আগস্ট, প্রাথমিক অনুসন্ধানের ভিত্তিতে সুপ্রিম কোর্ট প্রশাসন তাদের বিচারকার্য থেকে অব্যাহতির সিদ্ধান্ত জানায়। সেই সময় সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিশেষ কর্মকর্তা মো. সাইফুর রহমান বিষয়টি সাংবাদিকদের অবহিত করেন। 

সাইফুর রহমান জানিয়েছিলেন, রাষ্ট্রপতির সঙ্গে পরামর্শক্রমে তিন বিচারপতিকে বিচারকার্য থেকে বিরত রাখার সিদ্ধান্ত নেওয়া হয় এবং তারা ছুটির আবেদন করেছিলেন। তবে, তাদের ছুটি মঞ্জুর হয়েছিল কিনা তা নিয়ে তিনি কোনো মন্তব্য করেননি। 

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দুর্নীতির অভিযোগের কারণে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের এই বিচারপতিদের দায়িত্ব পালন থেকে বিরত রাখা হয়েছিল এবং কার্যতালিকায় তাদের নাম অন্তর্ভুক্ত করা হয়নি।

অভিযুক্ত অটোরিকশাচালক ছিলেন ঘরজামাই, যেভাবে উদ্ধার হলো আইফোন
  • ১০ অক্টোবর ২০২৬
বিকাশের টাকার গাড়িতে হামলা, গুলিবিদ্ধ ম্যানেজার; ৩ কোটি টাক…
  • ১০ অক্টোবর ২০২৬
ছাত্রত্ব নেই তবুও বহিষ্কার, এটা হাস্যকর সুপারিশ: রাবি শিবির…
  • ১০ অক্টোবর ২০২৬
শেখ হাসিনার মতো দিল্লিতেও ইন্টারনেট বন্ধের নির্দেশ মোদি সরক…
  • ১০ অক্টোবর ২০২৬
দোকানে ১৫ মিনিট আইফোনে চার্জ দিয়েছিল তাজমিন, তখন কী ঘটেছিল …
  • ১০ অক্টোবর ২০২৬
ইয়াবাসহ গ্রেপ্তারের পর বহিষ্কার যুবদল নেতা
  • ০৯ অক্টোবর ২০২৬