কেজি ৪০ টাকায় আলু বিক্রি করবে টিসিবি

১৯ নভেম্বর ২০২৪, ০৮:৫৩ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
আলু ও টিসিবি লোগো

আলু ও টিসিবি লোগো © টিডিসি সম্পাদিত

বাজারে মূল্য নিয়ন্ত্রণে নিয়মিত পণ্যের পাশাপাশি ৪০ টাকা কেজি দরে আলু বিক্রি শুরু করবে টিসিবি। আগামী বুধবার (২০ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় ঢাকার কারওয়ান বাজারে টিসিবি কার্যালয়ের সামনে আলু বিক্রির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

উদ্বোধনের পর, ঢাকার বিভিন্ন স্থানে ৫০টি ট্রাকে করে এই আলু বিক্রি করা হবে। একজন ক্রেতা সর্বোচ্চ তিন কেজি করে আলু কিনতে পারবেন বলে টিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে।

দ্রব্যমূল্য বৃদ্ধির প্রেক্ষাপটে, চাল, পেঁয়াজ, তেলসহ আলুর দামও বেড়েছে। পুরনো আলু খুচরায় ৭০ টাকা কেজি এবং নতুন আলু ১০০ টাকার ওপরে বিক্রি হচ্ছে।

ঢাকার পাশাপাশি, চট্টগ্রামে ২০টি ট্রাকের মাধ্যমে টিসিবি কম দামে পণ্য বিক্রি করবে। ভোক্তারা টিসিবির ট্রাক থেকে ১০০ টাকা লিটার দরে ২ লিটার ভোজ্যতেল, ৬০ টাকা কেজি দরে ২ কেজি মসুর ডাল এবং ৩০ টাকা কেজি দরে ৫ কেজি চাল কিনতে পারবেন।

ট্যাগ: দাম
অভিযুক্ত অটোরিকশাচালক ছিলেন ঘরজামাই, যেভাবে উদ্ধার হলো আইফোন
  • ১০ অক্টোবর ২০২৬
বিকাশের টাকার গাড়িতে হামলা, গুলিবিদ্ধ ম্যানেজার; ৩ কোটি টাক…
  • ১০ অক্টোবর ২০২৬
ছাত্রত্ব নেই তবুও বহিষ্কার, এটা হাস্যকর সুপারিশ: রাবি শিবির…
  • ১০ অক্টোবর ২০২৬
শেখ হাসিনার মতো দিল্লিতেও ইন্টারনেট বন্ধের নির্দেশ মোদি সরক…
  • ১০ অক্টোবর ২০২৬
দোকানে ১৫ মিনিট আইফোনে চার্জ দিয়েছিল তাজমিন, তখন কী ঘটেছিল …
  • ১০ অক্টোবর ২০২৬
ইয়াবাসহ গ্রেপ্তারের পর বহিষ্কার যুবদল নেতা
  • ০৯ অক্টোবর ২০২৬