‘দিল্লিকে কিবলা বানিয়ে ক্ষমতার মসনদের আকাঙ্ক্ষা জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা’

১৯ নভেম্বর ২০২৪, ১২:৩৬ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
হাসনাত আব্দুল্লাহ

হাসনাত আব্দুল্লাহ © ফাইল ছবি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ‘দিল্লিকে কিবলা বানিয়ে ক্ষমতার মসনদে যাওয়ার আকাঙ্ক্ষার জনগণের মুক্তির নিয়তের সঙ্গে বিশ্বাসঘাতকতা।’ মঙ্গলবার (১৯ নভেম্বর) সামাজিম মাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি এসব কথা বলেন।

পোস্টে হাসনাত আব্দুল্লাহ লিখেছেন, ‘ছেলেদের রক্তের ওপর পা রেখে দিল্লিকে কিবলা বানিয়ে ক্ষমতার মসনদে যাওয়ার আকাঙ্ক্ষা জনগণের মুক্তির নিয়তের সঙ্গে বিশ্বাসঘাতকতা।’

আওয়ামী লীগের পুনর্বাসন নিয়ে হাসনাত বলেন, ‘আওয়ামী পুনর্বাসনের জন্য যারা উদ্যোগ নেবে, তাদেরকে ইতিহাস গণশত্রু হিসেবে চিহ্নিত করবে।’

তিনি আরও লিখেছেন ‘জুলাই অভ্যুত্থানের স্পিরিটকে যারা ধারন করে,যারা গণমানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে চায়, তারা ২৪ পরবর্তী বাংলাদেশে আওয়ামী লীগের বিচার নিশ্চিত করার দাবি ছাড়া আওয়ামী লীগ নিয়ে রাজনৈতিক অঙ্গনে আর কোনো দ্বিতীয় বক্তব্য দিতে পারে না।’

‘মাদকের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে’
  • ১৮ এপ্রিল ২০২৬
পার্ট-টাইম চাকরির সুযোগ সুলতান’স ডাইনে, পদ ২০, নিয়োগ ঢাকার …
  • ১৮ এপ্রিল ২০২৬
এসএসসি পরীক্ষা থেকে উঠে যাচ্ছে ‘সাইলেন্ট এক্সপেল’
  • ১৮ এপ্রিল ২০২৬
ফরিদপুরে ইয়াবা-গাঁজাসহ আটক ৬
  • ১৮ এপ্রিল ২০২৬
পল্লী বিদ্যুতায়ন বোর্ডে চাকরি, আবেদন শেষ ৪ মে
  • ১৮ এপ্রিল ২০২৬
এইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাই
  • ১৮ এপ্রিল ২০২৬