বাস-পিকআপ সংঘর্ষে নিহত ৪

১৯ নভেম্বর ২০২৪, ০৯:০৫ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
সড়ক দুর্ঘটনায় চারজন নিহত

সড়ক দুর্ঘটনায় চারজন নিহত © সংগৃহীত

টাঙ্গাইলের মধুপুর উপজেলায় বাসের ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। মঙ্গলবার (১৯ নভেম্বর) ভোররাত সাড়ে ৫টার দিকে মধুপুর পৌর শহরের মালাউড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। তবে তাদের মধ্যে পিকআপের চালক ও তার সহকারী রয়েছেন বলে জানা গেছে। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

দুর্ঘটনার পর সড়ক দিয়ে কিছু সময়ের জন্য যান চলাচল বিঘ্ন ঘটে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।

মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল আহম্মেদ বলেন, ভোরে মধুপুর পৌরসভার মালাউরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ঢাকাগামী বি‌নিময় পরিবহনের একটি বাসের সঙ্গে মধুপুরগামী পিকআপের সংঘর্ষ হয়। এতে পিকআপের চালক ও হেলপার ঘটনাস্থলেই নিহত হন। পরে গুরুতর আহত অবস্থায় পিকআপে থাকা দুজনকে উদ্ধার করে মধুপুর হাসপাতা‌লে নেওয়া হলে সেখানে তাদের মৃত্যু হয়। 

তিনি বলেন, নিহত‌দের বা‌ড়ি জামালপুর জেলায় অব‌স্থিত। তা‌দের স্বজন‌দের খবর দেওয়া হ‌য়ে‌ছে। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

পহেলা বৈশাখে টেলিটকের বিশেষ অফার, স্বল্পমূল্যে ইন্টারনেট-মি…
  • ১৪ এপ্রিল ২০২৬
ইরানের সঙ্গে সম্পর্ক আরো ঘনিষ্ঠ করল পাকিস্তান: নতুন ট্রানজি…
  • ১৪ এপ্রিল ২০২৬
চালবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, নিহত ৭
  • ১৪ এপ্রিল ২০২৬
ধানক্ষেত থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার
  • ১৪ এপ্রিল ২০২৬
কান্নাভেজা চোখে মাঠ ছাড়লেন রোমেরো, বিশ্বকাপে অনিশ্চিত
  • ১৪ এপ্রিল ২০২৬
নসিমন উল্টে প্রাণ গেল নির্মাণশ্রমিকের
  • ১৪ এপ্রিল ২০২৬