শেখ হাসিনা পালানোর পর যে অনুভূতি হয়েছিল ড. ইউনূসের

১৯ নভেম্বর ২০২৪, ০৭:২৯ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM

ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্প্রতি কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে নিজের ওই সময়ের অনুভূতির কথা জানিয়েছেন অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

সংবাদমাধ্যমটি ড. ইউনূসের দেওয়া প্রায় আধা ঘণ্টার একটি ভিডিও প্রকাশ করেছে। এতে সাক্ষাৎকারগ্রহণকারী সাংবাদিক প্রশ্ন করেন, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর তার অনুভূতি কেমন হয়েছিল? তিনি অবাক হয়েছিলেন কিনা?

জবাবে ড. মুহাম্মদ ইউনূস বলেন, ‘এটি খুব দ্রুত ঘটেছিল বলে সবাই অবাক হয়েছিল। কেউ ভাবেনি শেখ হাসিনা পালিয়ে যাবেন, কারণ, তিনি খুবই সুরক্ষিত ছিলেন। শিক্ষার্থীদের সঙ্গে দেশের সব সাধারণ মানুষ যোগ দিয়েছে। পুরো দেশ থেকে বিশাল পরিমাণ মানুষ জড়ো হয়ে ঢাকার দিকে আসছিল। তার বাড়ির দিকে আসছিল। এরকম বিষয় কেউ শোনেনি, এ পরিস্থিতির জন্য তারা প্রশিক্ষিত ছিল না। কেউ জানত না এটি হবে। তবে এমন কিছু হওয়ার আশা ছিল। কেননা পুরো দেশ শেখ হাসিনার বিরুদ্ধে ছিল।’

‘না পুরো দেশ তার বিরুদ্ধে ছিল না। অনেক মানুষ তার পক্ষে আছে’, ড. ইউনূসকে থামিয়ে এ কথা বলেন প্রশ্নকারী।

জবাবে মুহাম্মদ ইউনূস বলেন, ‘অবশ্যই পুরো দেশ শেখ হাসিনার বিরুদ্ধে ছিল। যারা তার পক্ষে ছিল তাদের সংখ্যা খুবই কম। তাদের অনেক ক্ষমতা ছিল। এভাবেই কিছু অল্প সংখ্যক মানুষকে নিয়ে তারা দেশ শাসন করেছে। আমি বোঝাচ্ছি পুরো দেশই তার বিরুদ্ধে ছিল।’

যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে ভয়াবহ হামলা ইসরায়েলের, একদিনেই…
  • ০৯ এপ্রিল ২০২৬
তিন ইউএনওকে বদলি, নতুন দায়িত্ব পেলেন আরও ২জন
  • ০৯ এপ্রিল ২০২৬
৫০ হাজার লিটার ভোজ্য তেল জব্দ, ২ লাখ টাকা জরিমানা
  • ০৯ এপ্রিল ২০২৬
হাম আক্রান্ত রোগী বাড়ছেই, শিশু হাসপাতালে ‘শুধু তাদেরই ভর্তি…
  • ০৯ এপ্রিল ২০২৬
হরমুজ প্রণালীতে বিকল্প রুট ঘোষণা ইরানের
  • ০৯ এপ্রিল ২০২৬
শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনে কড়া নিরাপত্তায় ভোট গ্রহণ শুরু
  • ০৯ এপ্রিল ২০২৬
close