দুই হাত তুলে ‘দোয়া করবেন’ বললেন পলক

১৮ নভেম্বর ২০২৪, ০৫:২৪ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
জুনাইদ আহমেদ পলক

জুনাইদ আহমেদ পলক © সংগৃহীত

দুই হাত তুলে সাংবাদিকদের সামনে দোয়া চেয়েছেন সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গণহত্যার অভিযোগের মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত সাবেক এ প্রতিমন্ত্রীকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। সোমবার (১৮ নভেম্বর) দুপুরের দিকে ট্রাইব্যুনাল থেকে পুলিশের প্রিজনভ্যানের দিকে নেওয়ার সময় পলক সাংবাদিকদের সামনে দুই হাত তুলে দোয়া চান। 

এদিন সকাল থেকেই ট্রাইব্যুনাল এলাকায় গণমাধ্যমকর্মী, আইনজীবী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ভিড় ছিল। বিগত সরকারের আমলে দায়িত্ব পালন করা ৯ মন্ত্রী, বিচারক, সচিবসহ ১৩ জনকে হাজির করা হয়েছিল। সকাল সাড়ে ৯টার দিকে নারায়ণগঞ্জ কারাগার থেকে প্রিজনভ্যানে ট্রাইব্যুনালে আনা হয় সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজীকে। এরপর ঢাকার পুলিশের গাড়িতে করে আনা হয় সাবেক মন্ত্রী দীপু মনিকে।

এর কিছুক্ষণ পর আরেকটি গাড়িতে করে অন্যদের নিয়ে আসা হয়। তাদের মধ্যে ছিলেন- আওয়ামী লীগ সরকারের সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, শাহজাহান খান, ফারুক খান, কামাল আহমেদ মজুমদার, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, জুনায়েদ আহমেদ পলক, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান ফজলুর রহমান ও তৌফিক-ই-ইলাহী, সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাংগীর আলম ও সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক।

ট্যাগ: পুলিশ
ইউরেনিয়ামের বিনিময়ে ইরানের জব্দকৃত ২০ বিলিয়ন ডলারের সম্পদ ফ…
  • ১৭ এপ্রিল ২০২৬
নেত্রকোনায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
  • ১৭ এপ্রিল ২০২৬
স্কুল, কলেজ-মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়ে শিক্ষাবৃত্তি দ্বিগুণ …
  • ১৭ এপ্রিল ২০২৬
রুয়েটে স্কুল শিক্ষার্থীদের নিয়ে এআই টেক কার্নিভাল অনুষ্ঠিত
  • ১৭ এপ্রিল ২০২৬
আলোর মুখ দেখেনি তদন্ত প্রতিবেদন, বিএনপির এক নেতাসহ ছাত্রদলে…
  • ১৭ এপ্রিল ২০২৬
রাজধানীতে শিক্ষিকাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা
  • ১৭ এপ্রিল ২০২৬