স্বাস্থ্য খাত সংস্কার কমিশন গঠন, আছেন যারা

১৮ নভেম্বর ২০২৪, ০২:৩৪ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM

© টিডিসি সম্পাদিত

বাংলাদেশ ডায়াবেটিক সমিতির (বাডাস) সভাপতি অধ্যাপক একে আজাদ খানকে প্রধান করে ১২ সদস্য বিশিষ্ট স্বাস্থ্য খাত সংস্কার কমিশন গঠন করেছে অন্তর্বর্তীকালীন সরকার। 

সোমবার (১৮ নভেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানিয়েছে। স্বাস্থ্য সেবাকে সহজলভ্য ও সর্বজনীন করতে প্রয়োজনীয় সংস্কার প্রস্তাব করার লক্ষ্যে কমিশনের কার্যপরিধিও নির্ধারণ করা হয়েছে।

স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের অন্যান্য সদস্যরা হলেন- বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের জনস্বাস্থ্য ও স্বাস্থ্য ইনফরমেটিভ অধিদপ্তরের অধ্যাপক ডা. মোহাম্মদ জাকির হোসেন, পথিকৃৎ ফাউন্ডেশন এর চেয়ারম্যান প্রফেসর লিয়াকত আলী, গাইনোকোলজিস্ট অধ্যাপক ডা. সায়েবা আক্তার, শিশু স্থায়ী তন্ত্র বিভাগের অধ্যাপক ডা. নায়লা জামান খান, সাবেক সচিব এমএল রেজা, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাবেক আঞ্চলিক উপদেষ্টা অধ্যাপক ডা. মোজাহেরুল হক, আইসিডিডিআরবির ড. আজহারুল ইসলাম, স্কয়ার হাসপাতালের স্কয়ার ক্যানসার সেন্টারের অধ্যাপক ডা. সৈয়দ মোহাম্মদ আকরাম হোসেন, গ্রিন লাইফ সেন্টার ফর রিউম্যাটিক কেয়ার অ্যান্ড রিসার্চের অধ্যাপক ডা. সৈয়দ আতিকুল হক, আইসিডিডিআরবির শিশু ও মাতৃ স্বাস্থ্য বিভাগের বিজ্ঞানী ডাক্তার আহম্মেদ এহসানুর রহমান ও ঢাকা মেডিকেল কলেজের পঞ্চম বর্ষের শিক্ষার্থী উমায়ের আফিফ।

স্বাস্থ্য সংস্কার কমিশনের কার্যপরিধিতে বলা হয়েছে, কমিশন অবিলম্বে কার্যক্রম শুরু করবে ও সংশ্লিষ্ট সব মতামত বিবেচনা করে পরবর্তী ৯০ দিনের মধ্যে প্রস্তুতকৃত প্রতিবেদন সরকারের প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করবে।

লক্ষ্মীপুরে ডাকাতি মামলায় আরও দুই আসামি গ্রেপ্তার
  • ০২ এপ্রিল ২০২৬
নিখোঁজের দুই দিন পর নদী থেকে হাত-পা বাঁধা অবস্থায় শিশুর মরদ…
  • ০২ এপ্রিল ২০২৬
যুবদল কর্মীর মামলায় ছাত্রদল নেতা কারাগারে
  • ০২ এপ্রিল ২০২৬
খুবি ছাত্রীর মৃত্যুর প্রতিবাদে ক্লাস বর্জন, বিচার দাবিতে ডি…
  • ০২ এপ্রিল ২০২৬
সহকারী শিক্ষকদের যোগদান কবে, জানালেন প্রাথমিকের ডিজি
  • ০২ এপ্রিল ২০২৬
১০ দিনের চন্দ্রাভিযানে যাচ্ছেন এই চার নভোচারী
  • ০২ এপ্রিল ২০২৬