নারায়ণগঞ্জে টিস্যুর গুদামে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১৪ ইউনিট

১৮ নভেম্বর ২০২৪, ০৮:২৫ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট কাজ করছে

আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট কাজ করছে © সংগৃহীত

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে একটি টিস্যু পেপারের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট কাজ করছে। সোমবার (১৮ নভেম্বর) ভোর ৫ টার দিকে উপজেলার পিরোজপুর ইউনিয়নের ঝাউচর এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

জানা গেছে, ফ্রেশ টিস্যু পেপারের গোডাউনে আগুনের সূত্রপাত হয়। পরে সোনারগাঁ, গজারিয়া, গজারিয়া বিসিক ফায়ার স্টেশন, বন্দর, কাঁচপুর ও সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

তবে, আগুনের কিভীবে লেগেছে তাৎক্ষণিক জানা যায়নি। এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। এছাড়া ক্ষয়ক্ষতির পরিমাণও নিরূপণ করা সম্ভব হয়নি।

বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ফখরুদ্দিন জানান, ভোরে আগুন লাগার খবর পেয়ে নেভানোর কাজে অংশ নেন তারা। ক্ষয়ক্ষতির পরিমাণ এখন বলা যাচ্ছে না।

আজ টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১০ অক্টোবর ২০২৬
অভিযুক্ত অটোরিকশাচালক ছিলেন ঘরজামাই, যেভাবে উদ্ধার হলো আইফোন
  • ১০ অক্টোবর ২০২৬
বিকাশের টাকার গাড়িতে হামলা, গুলিবিদ্ধ ম্যানেজার; ৩ কোটি টাক…
  • ১০ অক্টোবর ২০২৬
ছাত্রত্ব নেই তবুও বহিষ্কার, এটা হাস্যকর সুপারিশ: রাবি শিবির…
  • ১০ অক্টোবর ২০২৬
শেখ হাসিনার মতো দিল্লিতেও ইন্টারনেট বন্ধের নির্দেশ মোদি সরক…
  • ১০ অক্টোবর ২০২৬
দোকানে ১৫ মিনিট আইফোনে চার্জ দিয়েছিল তাজমিন, তখন কী ঘটেছিল …
  • ১০ অক্টোবর ২০২৬