মোটরসাইকেল-পিকআপের মুখোমুখি সংঘর্ষে কলেজছাত্র নিহত

১৭ নভেম্বর ২০২৪, ০৭:৩০ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
নিহত কলেজছাত্র মারুফ হোসেন

নিহত কলেজছাত্র মারুফ হোসেন © ফাইল ফটো

যশোরের মণিরামপুরে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী মারুফ হোসেন নামের (১৭) এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় তার সঙ্গে থাকা আরোহী সুমাইয়া খাতুন রিমি (২০) গুরুতর আহত হয়েছেন। আজ রবিবার (১৭ নভেম্বর) সকালে রাজারহাট-চুকনগর মহাসড়কের মনিরামপুরের পেয়ারাতলা নামক স্থানে এ হতাহতের ঘটনা ঘটে।

নিহত মারুফ হোসেন উপজেলার মুন্সীখানপুর গ্রামের আবুল হাসান সরদারের একমাত্র ছেলে এবং আহত রিমি একই গ্রামের ইলিয়াস হোসেনের মেয়ে।

স্থানীয়রা জানায়, ঘটনার দিন সকাল ৯টার দিকে মোটরসাইকেলে করে তারা কলেজে যাচ্ছিল। পথিমধ্যে ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী পিকআপের সাথে সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী মারুফ হোসেন ও রিমি রাস্তায় ছিটকে পরে। এসময় স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মারুফকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত রিমির অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য অন্যত্রে পাঠানো হয়।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. হুমায়ুন রশিদ জানান, হাসপাতালে আনার আগেই মারুফের মৃত্যু হয় এবং আরেকজনের অবস্থা খারাপ হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে বাইরে পাঠানো হয়।

অভিযুক্ত অটোরিকশাচালক ছিলেন ঘরজামাই, যেভাবে উদ্ধার হলো আইফোন
  • ১০ অক্টোবর ২০২৬
বিকাশের টাকার গাড়িতে হামলা, গুলিবিদ্ধ ম্যানেজার; ৩ কোটি টাক…
  • ১০ অক্টোবর ২০২৬
ছাত্রত্ব নেই তবুও বহিষ্কার, এটা হাস্যকর সুপারিশ: রাবি শিবির…
  • ১০ অক্টোবর ২০২৬
শেখ হাসিনার মতো দিল্লিতেও ইন্টারনেট বন্ধের নির্দেশ মোদি সরক…
  • ১০ অক্টোবর ২০২৬
দোকানে ১৫ মিনিট আইফোনে চার্জ দিয়েছিল তাজমিন, তখন কী ঘটেছিল …
  • ১০ অক্টোবর ২০২৬
ইয়াবাসহ গ্রেপ্তারের পর বহিষ্কার যুবদল নেতা
  • ০৯ অক্টোবর ২০২৬