ফারুকীকে নিয়ে দেয়া পোস্টে যা বললেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব

১৭ নভেম্বর ২০২৪, ০৭:২০ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
প্রধান উপদেষ্টার প্রেস সচিব,  উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, অভিনেত্রী তিশা

প্রধান উপদেষ্টার প্রেস সচিব, উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, অভিনেত্রী তিশা © সংগৃহীত

অন্তর্বর্তীকালীন সরকারে নবনিযুক্ত উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী সোমবার (১৮ নভেম্বর) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করতে যাচ্ছেন। এ সময় তিনি নিজ মন্ত্রণালয়ের নানা কাজ নিয়ে আলোচনা করবেন। রবিবার সন্ধ্যায় (১৭ নভেম্বর) এক ফেসবুক পোস্টে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এমন তথ্য জানান।

দিনভর সামাজিকমাধ্যম ফেসবুকে ফারুকীর উপদেষ্টা পদ ছাড়ার কথা প্রচারের পর সন্ধ্যায় এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। শফিকুল আলম তার ফেসবুক পোস্টে বলেন, ‘আমাদের সংস্কৃতিবিষয়ক নতুন উপদেষ্টা ফারুকী। আগামীকাল সোমবার তিনি প্রধান উপদেষ্টার সাথে দেখা করে তার নতুন ভূমিকা নিয়ে আলোচনা করবেন। আমাদের শিল্প ও সংস্কৃতিতে কীভাবে গতি আনা যায়, সেই পরিকল্পনাও তুলে ধরবেন ফারুকী।’

শফিকুল আলমের এমন পোস্টের পর ফারুকীর পদত্যাগের তথ্যটি আপাতত গুজব বলে প্রতীয়মান হচ্ছে।

আজ টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১০ অক্টোবর ২০২৬
অভিযুক্ত অটোরিকশাচালক ছিলেন ঘরজামাই, যেভাবে উদ্ধার হলো আইফোন
  • ১০ অক্টোবর ২০২৬
বিকাশের টাকার গাড়িতে হামলা, গুলিবিদ্ধ ম্যানেজার; ৩ কোটি টাক…
  • ১০ অক্টোবর ২০২৬
ছাত্রত্ব নেই তবুও বহিষ্কার, এটা হাস্যকর সুপারিশ: রাবি শিবির…
  • ১০ অক্টোবর ২০২৬
শেখ হাসিনার মতো দিল্লিতেও ইন্টারনেট বন্ধের নির্দেশ মোদি সরক…
  • ১০ অক্টোবর ২০২৬
দোকানে ১৫ মিনিট আইফোনে চার্জ দিয়েছিল তাজমিন, তখন কী ঘটেছিল …
  • ১০ অক্টোবর ২০২৬