বিশ্ব ইজতেমার দুই পর্বের চূড়ান্ত তারিখ ঘোষণা

১৭ নভেম্বর ২০২৪, ০৫:০৮ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
ইজতেমা

ইজতেমা © সংগৃহীত

আগামী বছর দুই পর্বের বিশ্ব ইজতেমার তারিখ চুড়ান্ত হয়েছে। প্রথম পর্ব ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি শুরায়ী নেজামের অধীনে অনুষ্ঠিত হবে এবং দ্বিতীয় পর্ব হবে ৭ থেকে ৯ ফেব্রুয়ারি সাদপন্থীদের অধীনে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জননিরাপত্তা বিভাগের একটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আগামি ৩১ জানুয়ারি হতে ২ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ পর্যন্ত বিশ্ব ইজতেমার ১ম পর্ব তাবলীগ জামাত বাংলাদেশ (মাওলানা মোহাম্মদ জুবায়ের এর অনুসারী, শুরায়ী নেজাম) আয়োজন করবেন ও আগামি ৭-৯ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ পর্যন্ত বিশ্ব ইজতেমার ২য় পর্ব তাবলীগ জামাত বাংলাদেশ (মাওলানা সাদ এঁর অনুসারীগণ) আয়োজন করবেন।

বিশ্ব ইজতেমার মাঠ হস্তান্তর প্রসঙ্গে, ১ম পর্বের আয়োজনকারীগণ তাদের আয়োজন শেষে ইজতেমার মাঠ বিভাগীয় কমিশনার, ঢাকা এর নেতৃত্বে গঠিত বিশ্ব ইজতেমার মাঠ প্রস্তুতি সংক্রান্ত কমিটিকে ০৪ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ মঙ্গলবার বেলা ৩.০০ ঘটিকার মধ্যে বুঝিয়ে দিবেন। ২য় পর্বের আয়োজনকারীগণ ০৪ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ বিকালে উক্ত কমিটির নিকট থেকে ইজতেমার মাঠ বুঝে নিবেন এবং ইজতেমা শেষে ১১ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ দুপুরে উক্ত কমিটির নিকট মাঠ হস্তান্তর করবেন।

এছাড়াও বিশ্ব ইজতেমার মাঠ প্রস্তুতি, আইন- শৃঙ্খলা রক্ষা ও সার্বিক কার্যক্রম তদারকি সংক্রান্ত কমিটি গঠন করা হয় বলে জানা যায় বিজ্ঞপ্তিতে।

উল্লেখ্য, ১৯৬৭ সাল থেকে টঙ্গীর তুরাগ নদের তীরে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হয়ে আসছে। বিশ্বের নানা প্রান্ত থেকে মুসলমানরা তাবলিগ জামাতের এই সমাবেশে অংশগ্রহণ করেন।

চাচি-ভাতিজার প্রেমের সম্পর্ক, অন্তরঙ্গ মুহুর্তের ছবি নিয়ে ব…
  • ১১ এপ্রিল ২০২৬
প্রকাশিত সংবাদের প্রতিবাদ নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পদপ…
  • ১১ এপ্রিল ২০২৬
ইসলামাবাদের যেই হোটেলে অনুষ্ঠিত হচ্ছে যুক্তরাষ্ট্র-ইরানের ‘…
  • ১১ এপ্রিল ২০২৬
আমার অজ্ঞাতসারে বেশি দামে পণ্য সরবরাহ করতেন মঈন, বাদ দেওয়ায়…
  • ১১ এপ্রিল ২০২৬
ইসলামী বিশ্ববিদ্যালয়ের এক বছরের আপ্যায়ন বিল ৫ মাসেই সাবাড়
  • ১১ এপ্রিল ২০২৬
শিক্ষকদের বৈশাখী ভাতা নিয়ে সর্বশেষ যা জানাল মাউশি
  • ১১ এপ্রিল ২০২৬
close